Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১০  মার্চ, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৬৯ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 

১৫৮৫ – সম্রাট আকবরের ফরমান জারি : আমির ফতেহউল্লাহ সিরাজী উদ্ভাবিত বাংলা ফসলী সন প্রবর্তিত হয়। এই সনই বর্তমানে প্রচলিত বাংলা সন।

১৮৭৬ – আলেকজান্ডার গ্রাহাম বেল তার নব আবিস্কৃত টেলিফোনের মাধ্যমে প্রথম বার্তা প্রেরণ করেন।

১৯০৭ – ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সাপ্তাহিক ‘স্বরাজ’ সম্পাদনা শুরু করেন।

১৯৩৪ – ব্রিটিশ রাজ বাংলার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে

১৯৭১ – ভারতের ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারতের কংগ্রেস পার্টি সাধারণ নির্বাচনে ব্যাপক বিজয় লাভ করে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৭৮৪- ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেববাহাদুর আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৩২ – আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী উড়ুপি রামচন্দ্র রাও-এর জন্মদিন আজ।

১৯৩৬ – সেপ ব্লাটার, ফিফার ৮ম প্রেসিডেন্ট এদিন জন্মান।

১৯৪৪ – ভারতের বাঙালি লেখক ও ঔপন্যাসিক সমরেশ মজুমদার-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৯৭ – ভারতের মহারাষ্ট্রের সমাজ সংস্কারক শিক্ষাব্রতী ও কবি সাবিত্রীবাই ফুলে আজকের দিনে প্রয়াত হন।

১৯৭২ – বিদগ্ধ সাহিত্যিক ও ইতিহাসবেত্তা হরিহর শেঠ-এর প্রয়াণ দিবস আজ।

১৯৮০ – সুবোধ ঘোষ, বাঙালি কথাসাহিত্যিক এদিন প্রয়াত হন।

২০০৩ – নীলুফার ইয়াসমীন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী আজকের দিনে প্রয়াত হন।

About Post Author