Home » টলি অভিনেতা বনিকে ফের তলব করল ইডি

টলি অভিনেতা বনিকে ফের তলব করল ইডি

সময় কলকাতা ডেস্ক, ১০ মার্চ: আগামী মঙ্গলবার ফের সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে টলি অভিনেতা বনি সেনগুপ্তকে। বৃহস্পতিবারই তাঁকে প্রায় ১০ ঘণ্টা জেরা করেছেন ইডি-র আধিকারিকরা। তারপরও ফের একবার বনিকে তলব করল ইডি। তবে এবার নিয়োগ দূর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের কাছ থেকে পাওয়া টাকায় কেনা গাড়ির সমস্ত নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে বলেই সূত্রের খবর। বৃহস্পতিবার ইডি অফিসের বাইরে অভিনেতা সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেছিল যে তিনি কুন্তল ঘোষের থেকে ৩৫-৪০ লক্ষ টাকা নিয়ে বিলাশবহুল গাড়ি কিনেছিলেন। সেই সমস্ত নথিই নিয়ে আসতে বলা হয়েছে বনিকে।

এর আগে হুগলির বলাগড়ের তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে ইডি-র আধিকারিকরা টলি অভিনেতা বনি সেনগুপ্তর নাম পায়। কুন্তলের সংস্থা থেকে বড় অঙ্কের টাকা ঢুকেছিল বনির অ্যাকাউন্টে। এরপরই ইডি তলব করেছিল বনিকে। বৃহস্পতিবারই বনি হাজির হয় সিজিও কমপ্লেক্সে। তাঁকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু উত্তরে সন্তুষ্ট হতে না পেরে আগামী মঙ্গলবার ফের ডাকা হল অভিনেতাকে। ইডি সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে তাঁর যোগসাজশের রহস্যভেদ করতে চায় তদন্তকারীরা।

About Post Author