Home » দেখুন জঙ্গলের রাজাও ভয় পায়! জলহস্তীর ভয়ে লেজ গুটিয়ে পালাল সিংহ

দেখুন জঙ্গলের রাজাও ভয় পায়! জলহস্তীর ভয়ে লেজ গুটিয়ে পালাল সিংহ

সময় কলকাতা ডেস্ক, ৮ মার্চ: সিংহকে জঙ্গলের রাজা বলা হয়। রাজা যেই হয় সে নিজের এলাকায় সবচেয়ে শক্তিশালী। সেরকমই সিংহ জঙ্গলের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রাণী বলে মেনে নেওয়া হয়। কিন্তু মানব সমাজে যেমন শক্তিশালীরাও মাঝেমধ্যে বিপদে পড়েন। তেমনই জঙ্গলে শক্তিশালী প্রাণীরাও বিপদে পড়ে। তাও আবার অপেক্ষাকৃত ছোট কোনও প্রাণীদের সম্মুক্ষে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার এক জঙ্গলে ঘটে যাওয়া এক ঘটনার ভিডিও এই বিষয়টিকে আরও জোরালো করল। ওই ভিডিওয় দেখা যাচ্ছে, এক জলহস্তীর তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে জঙ্গলের রাজা সিংহ। ‘latestkruger’ নামে এক ইনস্টাগ্রাম পেজ থেকে এই মজার ভিডিও শেয়ার করা হয়েছে।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে,জঙ্গলের কোনও এক জলাশয়ে জল খেতে এসেছিল এক সিংহী। আর সেই জলাশয়ে ছিল বেশ কয়েকটি জলহস্তী। কিন্তু জল খেতে আসা সিংহীর আচার-আচরণ এক জলহস্তীর ভালো লাগেনি। সে নজরে রাখে ওই সিংহীকে। একসময় দেখা যায় জল থেকে উঠে এসে সিংহীটিকে সটান তাড়া করে ওই জলহস্তী। আর তাড়া খেয়ে ওই সিংহী জল খাওয়া মাথায় তুলে লেজ গুটিয়ে পালাতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই তুমুল ভাইরাল হয়। ভিডিওটি দেখে অনেকেই বলছেন, জলই জলহস্তীদের জগৎ। তাই জলের মধ্যে তাঁদের চটাতে চায়নি ওই সিংহী। ভিডিওটিতে ক্যাপশনও বেশ মজার ছিল, ‘রাগী জলহস্তী তাঁর বাড়ি পান করে নেওয়ার জন্য সিংহীকে আক্রমণ করল’।

About Post Author