সময় কলকাতা ডেস্ক, ১২ মার্চ: বাবা ও মেয়ের সম্পর্ক সবসময়ই মধুর হয়। কিন্তু ব্যাতিক্রমও যে হয় তার প্রমান এই বাবা। যিনি নিজের মেয়ের নগ্ন ভিডিও অনলাইন ডেটিং অ্যাপে ছড়িয়ে দিলেন। কুরুচিকর এই ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডে। অভিযোগ, ওই ভিডিওগুলি দেখিয়ে অন্যান্য ব্যক্তিদের প্ররোচনা দিতেন গুণধর বাবা। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন ওই কিশোরীর মা। অভিযোগের ভিত্তিতে নিউডিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ব্যক্তিকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ওই কিশোরীর বাবা ও মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু মেয়ের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছিলেন তাঁরা। রফা অনুযায়ী, প্রতি মাসের অর্ধেক দিন ওই কিশোরী বাবার কাছে এবং অর্ধেক দিন মায়ের কাছে থাকার কথা। কিশোরীর মায়ের অভিযোগ, নিজের কাছে থাকার সুযোগ নিয়ে ওই ব্যাক্তি ক্যামেরায় নিজের ঘুমন্ত মেয়ের নগ্ন শরীরের ভিডিও রেকর্ড করে রাখতেন। পরে তা বিভিন্ন অনলাইন ডেটিং অ্যাপে আপলোড করে মানুষদের প্রতারণা করতেন। ওই ব্যক্তির বয়স ৫০ বছর। অনলাইন অ্যাপ থেকে ওই ভিডিওগুলি ভাইরাল হতেই টনক নড়ে মায়ের। তিনি এরপরই পুলিশের দ্বারস্থ হন।

পুলিশি তদন্তে উঠে এসেছে, ৫০ বছর বয়সী ওই বাবা বিকৃতকামের শিকার। এর আগেও তিনি এই জাতীয় কাজ করেছিলেন। এরপর স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর একাকিত্বে ভুগছিলেন। যার জন্য নিজের মেয়ের নগ্ন ভিডিও রেকর্ড করে অনলাইন অ্যাপে দিচ্ছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন ওই ব্যক্তি। মনস্তত্ববিদদের একাংশ বহুদিন ধরেই দাবি করছিলেন, এই ধরণের অনলাইন ডেটিং অ্যাপগুলি অপরাধপ্রবণতা বাড়িয়ে দিচ্ছে। একাধিক গবেষণায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। নিউজিল্যান্ডের এই ঘটনা তারই একটা জ্বলন্ত উদাহরণ।


More Stories
ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?
সাপের কামড় খেয়ে পাল্টা সাপকে কামড়
বারুইপুর ‘এনকাউন্টার’: কর্মের ফল নাকি “সকালে জমা, বিকেলে খরচ!”