Home » ৩ নাবালকের কীর্তি, ১৪ বছরের স্কুলছাত্রীকে গণধর্ষণ!

৩ নাবালকের কীর্তি, ১৪ বছরের স্কুলছাত্রীকে গণধর্ষণ!

সময় কলকাতা ডেস্ক, ১৪ মার্চ: হাড়হিম করা ঘটনাটি গত বছর ডিসেম্বর মাসের। সামনে এল এতদিন পর। গুরুগ্রামের এক ১৪ বছরের স্কুলছাত্রীকে গণধর্ষণ করে তিন নাবালক। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, গুরুগ্রামের ওই নির্যাতিতা নাবালিকা এতদিন ভয়ে কাউকে জানায়নি। কারণ অভিযুক্তরা ধর্ষণের ভিডিও তুলে ব্ল্যাকমেল করছিল। কিন্তু সম্প্রতি সে তাঁর বাবা মাকে সব খুলে বলে। এরপরই ওই নাবালিকার বাবা থানায় তিন নাবালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যাচ্ছে, গত বছরের ১৮ ডিসেম্বর গুরুগ্রামে একটি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে গিয়েছিল ওই কিশোরী। কিন্তু তাঁদের দলের ম্যাচ বাতিল হয়। এরপর সে অন্য দলের খেলা দেখতে রয়ে যায়। পরে তাঁর শৌচালয়ে যাওয়ার প্রয়োজন হয়। নির্যাতিতার দাবি, ওই মাঠের শৌচালয় তালাবন্ধ থাকায় সে কিছুটা দূরে এক নির্জন জায়গায় যায়। সেখানেই ৩ অভিযুক্ত মোটরবাইকে এসে তাঁকে জোর করে আরও নির্জন পাহাড়ি এলাকায় তুলে নিয়ে যায়।

অভিযোগ, সেখানেই ১৪ বছরের ওই কিশোরীকে পর পর ধর্ষণ করে ওই তিন নাবালক। এমনকি সেই ধর্ষণের ভিডিও মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখে। এরপরই নির্যাতিতাকে হুমকি দেয় অভিযুক্তরা। মুখ খুললেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে ভয় দেখায়। গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে। ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত তিন নাবালক পরিবার-সহ বেপাত্তা। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষা করিয়ে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানিয়েছে গুরুগ্রাম পুলিশ।

About Post Author