Home » অরুণাচলে চিতা কপ্টার ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার নিখোঁজ দুই পাইলটের মৃতদেহ

অরুণাচলে চিতা কপ্টার ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার নিখোঁজ দুই পাইলটের মৃতদেহ

সময় কলকাতা ডেস্ক,১৭ মার্চ: বৃহস্পতিবার অরুণাচল প্রদেশে ভেঙে পড়েছিল  ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার।  সেই ঘটনায় নিখোঁজ ছিল ওই সেনা কপ্টারে থাকা দুজন পাইলট। অবশেষে  কপ্টারের ভগ্নাবশেষ থেকে নিখোঁজ দুই পাইলটের মৃতদেহ উদ্ধার করল ভারতীয় সেনা। জানা গিয়েছে, কপ্টারে থাকা পাইলটদের মধ্যে  একজন ছিলেন লেফটেন্যান্ট কর্নেল, অপরজন  সেনার মেজর পদমর্যাদার আধিকারিক ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার  ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই চিতা কপ্টারটির।  এরপরই অরুণাচল প্রদেশের মান্ডালা পাহাড়ের কাছে ভেঙে পড়ে ভারতীয় সেনার ওই চিতা হেলিকপ্টারটি। তারপরই নিখোঁজ দুই পাইলটের খোঁজে তল্লাশি শুরু হয়েছিল। তবে, এদিন ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানান, বৃহস্পতিবার সকাল ৯.১৫ নাগাদ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই কপ্টারটির। তারপরই অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল সেনা কপ্টার। হেলিকপ্টার এবং নিখোঁজ থাকা দুজন পাইলটের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছিল সেনাদের তরফে।

About Post Author