সময় কলকাতা ডেস্ক,২২ মার্চঃ জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার ১২০০০ টাকারও কমে স্মার্টফোন লঞ্চ করল মটোরোলা। ৮জিবি র্যা্ম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ মটো জি৩২(G32) অ্যান্ড্রয়েড ১২ ভারতীয় বাজারে লঞ্চ করা হল। ২২ মার্চ অর্থাৎ আজ থেকেই ফ্লিপকার্ট-এ ১১৯৯৯ টাকায় আপনি অনায়াসেই এই ফোনটি কিনতে পারবেন। তবে আপনি এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি কিনলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও আপনি স্মার্টফোনটিতে ৯৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পেয়ে যাবেন। ফোনটির সাটিন সিলভার এবং গ্রে কালারের মধ্যে দুটি অপশনও পাবেন।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতিতে কুন্তলের বিরুদ্ধে ১০৪ পাতার চার্জশিট পেশ ইডি-র

ফোনটিতে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ২ মেগা পিক্সেল ম্যাক্রো লেন্সের সহ ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। এছাড়াও ফোনে সেফটির জন্য ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। এর পাশাপাশি ৫০০০ mAh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। যার ফলে ফোনটিতে দ্রুত চার্জ হবে। এছাড়াও রয়েছে,হেডফোন জ্যাক, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ।

আরও পড়ুন শরীরে ভিটামিনের চাহিদা মেটাতে শসা খান
এই ফোনে ডুয়াল স্টেরি স্পিকার এবং ডুয়াল মাইক্রোফোনও পাওয়া যাচ্ছে। ফোনটিতে নিরাপত্তার জন্য থিঙ্কশিল্ড দেওয়া হয়েছে। আর দূষণ প্রতিরোধের জন্য আইপি ৫২ দেওয়া হয়েছে। ফোনটিতে একটি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এছাড়াও ফোনটিতে স্ন্যাপড্রাগন 680 প্রসেসর এবং স্পোর্টস স্টেরিও স্পিকার সহ ডলবি অ্যাটমোস সাপোর্ট করে।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার