সময় কলকাতা ডেস্ক,২১ মার্চঃ প্রিপেড এবং পোস্টপেড গ্রাহকদের জন্য আবারও একটি নতুন ৫জি প্ল্যান নিয়ে এল এয়ারটেল। জানা গিয়েছে,২৩৯ টাকায় নতুন ৫জি প্ল্যান এনেছে এয়ারটেল। শুধুমাত্র প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের ক্ষেত্রে এই অফারটির সুবিধা পাওয়া যাবে। সেইসঙ্গে আপনি পাবেন আনলিমিটেড ডেটা এবং সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবাও। তবে সংস্থার তরফে বলা হয়েছে,যে সব কাস্টমারের কাছে ৫জি স্মার্টফোন রয়েছে, শুধুমাত্র তাঁরাই এই প্ল্যানগুলি ব্যবহার করতে পারবেন।

অন্যদিকে, গ্রাহকদের জন্য আবারও একটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল ভোডাফোন আইডিয়া। জানা গিয়েছে,২৯৬ টাকায় নতুন প্ল্যান এনেছে ভিআই। এই প্ল্যানের বৈধতা একমাস অর্থাৎ ৩০ দিন থাকবে বলেই জানা গিয়েছে।নতুন প্রিপেড প্ল্যান সঙ্গে আপনি পাবেন সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা,আনলিমিটেড কলিং সহ আরও অনেক সুবিধা। এক নজরে দেখে নিন এই প্ল্যানে আর কি কি সুবিধা পাবেন-
আরো পড়ুন সন্ধ্যার আড্ডা জমজমাট, বানিয়ে ফেলুন চিকেন পাফ

সংস্থার তরফে জানা গিয়েছে,২৯৬ টাকা রিচার্জ করলে আপনি নতুন প্ল্যানে আপনি ২৫জিবি ডেটা পাবেন। তবে,২৫ জিবি ডেটা শেষ হয়ে গেলে আপনাকে 50p/MB-তে চার্জ দিতে হবে। এছাড়াও ১০০টি এসএমএস-এর সুবিধাও পেয়ে যাবেন। সেইসঙ্গে Vi Movies & TV Classic-এর অ্যাক্সেস পাবেন। যার মাধ্যমে আপনি নিজের পছন্দ মতো আনলিমিটেড সিনেমা এবং টিভি শো দেখেতে পারবেন। এছাড়াও ২৯৬ টাকার রিচার্জ ভাউচারের সঙ্গে আপনি ৩০ দিনের ভ্যালিডিটির ২টি রিচার্জ কুপনও পেয়ে যাবেন।
আরও পড়ুন হাওড়া ষ্টেশন থেকে উদ্ধার কোটি টাকার সোনার গয়না

এছাড়াও ভিআই-এর ২৬৯ টাকা এবং ৩১৯ টাকার প্রিপেড প্ল্যান রয়েছে। এই প্ল্যানেগুলির বৈধতা ২৮ দিন। ২৬৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১জিবি হাই স্পিড ইন্টারনেট পাবেন। এই প্ল্যানেও Vi Movies & TV Classic-এর অ্যাক্সেস পাবেন। অন্যদিকে, ৩১৯ টাকার প্রিপেড রিচার্জে প্রতিদিন ২জিবি হাই স্পিড ইন্টারনেট পাবেন,১০০টি এসএমএস-এর সুবিধাও পেয়ে যাবেন। সেইসঙ্গে Vi Movies & TV Classic-এর অ্যাক্সেস পাবেন।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার