Home » শরীরে ভিটামিনের চাহিদা মেটাতে শসা খান

শরীরে ভিটামিনের চাহিদা মেটাতে শসা খান

সময় কলকাতা ডেস্ক,২১ মার্চঃ নানা ধরনের ভেষজ গুণ শসায় রয়েছে। শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে হলে নিয়মিত শসা খাওয়া দরকার। শসায় থাকা ভিটামিন-সি,ম্যাগনেসিয়াম,পটাশিয়াম শরীরের পক্ষে খুবই উপযোগী। দেখে নেওয়া যাক শসার কিছু উপকারিতা –


শরীরে ভিটামিনের চাহিদায়
প্রয়োজনীয় ভিটামিনসমূহ যেগুলি শরীরে প্রতিদিন প্রয়োজন তার বেশিরভাগই উপস্থিত রয়েছে শসায়। ভিটামিন-বি,ভিটামিন-সি এবং ভিটামিন-কে এবং আরও বেশ কয়েকটি খনিজ লবণ রয়েছে শসায়। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

আরও পড়ুন  তিহার জেলে ঠাঁই অনুব্রতর

রক্তচাপ নিয়ন্ত্রণে
শসায় উপস্থিত ভিটামিন-সি,ম্যাগনেসিয়াম,পটাশিয়াম এবং সিলিকা উপাদানগুলি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।শসায় উপস্থিত পুষ্টি উপাদানগুলি উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ উভয়ই নিয়ন্ত্রণ করে।পাশাপাশি হার্ট এবং ফুসফুসের সমস্যাও দূর করে।


ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে
প্রতিদিন শসায় খেলে সুগার বা ডাইবেটিসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শসায় থাকা বিশেষ পুষ্টি উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রজায়। এছারাও শরীর থেকে খারাপ কোলেস্টেরল বের হতে সাহায্য করে।

আরও পড়ুন   কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ২ দিনের ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী

কিডনির পাথর দূরীকরণে
দেহের বর্জ্য ও দূষিত পদার্থের দূর করতে শসার জলীয় অংশ বিশেষ ভূমিকা পালন করে।প্রতিদিন শসা খেলে তা কিডনিতে পাথর গলিয়ে দিতে সাহায্য করে।ইউরিনারি ব্লাডার, লিভার ও প্যানক্রিয়াসের মতো সমস্যার সমাধানেও শসা খুব উপকারী।

About Post Author