Home » চাপ বাড়ল মধ্যবিত্তের,বেড়ে গেল জিও-র রিচার্জ প্ল্যান

চাপ বাড়ল মধ্যবিত্তের,বেড়ে গেল জিও-র রিচার্জ প্ল্যান

সময় কলকাতা ডেস্ক, ২৩ মার্চ: ফের বেড়ে গেল জিও-র রিচার্জ প্ল্যান। এবার থেকে জিও-র ১৯৯ রিচার্জ-এর বদলে আপনাকে প্রতি মাসে পকেট থেকে খসাতে হবে ২৯৯ টাকা। বলা ভালো মধ্যবিত্তের পকেটে কোপ বসিয়ে ১০০ টাকা বেড়ে গেল জিও-র রিচার্জ প্ল্যান। যদিও গ্রাহকদের দাবি,জিও-র এই প্ল্যানে আগের প্ল্যানের তুলনায় বেশি সুবিধা রয়েছে।জানা গিয়েছে,জিও-র ২৯৯ টাকার নতুন এই রিচার্জ প্ল্যানে আপনি ৩০ জিবি ডাটা,১০০ টি ফ্রি এসএমএস,এসটিডি ও রোমিং সহ আনলিমিটেড কলিং এবং জিও অ্যাপগুলির অ্যাক্সেসের সুবিধা পাবেন। এছাড়াও ওয়েলকাম অফারের সুবিধাও পাবেন। যেখানে আনলিমিটেড ৫জি ডেটা পেয়ে যাবেন। একইসঙ্গে এই প্ল্যানে জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউড ইত্যাদি সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এদিকে,১৯৯ টাকার রিচার্জ প্ল্যানে জিও প্রাইম মেম্বারশিপের জন্য ৯৯ টাকা চার্জ করত সংস্থা। এখন ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানে আর তা লাগবে না।

আরও পড়ুন   দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি


আরও পড়ুন   ভারত-অস্ট্রেলিয়া সিরিজ হেরে আইসিসি-র ওয়ান ডে শীর্ষস্থান হারাল রোহিতরা

২৯৯ টাকার এই পোস্টপেইড প্ল্যানটি এখন জিও সংস্থার এন্ট্রি-লেভেল প্ল্যান। ফলে ডাটা, আনলিমিটেড কলিং-এর মতো নানা সুবিধা পাওয়ার জন্য পোস্টপেইড গ্রাহকদের ২৯৯ টাকা খরচ করতে হবে। যদিও রিচার্জ প্ল্যান বাড়িয়ে দেওয়ায় বেশ কিছু নতুন সুবিধাও যোগ করা হয়েছে এই প্ল্যানে।  যদিও ২৯৯ টাকারও কমে জিও-র ৩টি সস্তার রিচার্জ প্ল্যান রয়েছে। সস্তার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং,হাইস্পিড ডেটা ছাড়াও আরও অনেক কিছু সুবিধা পেয়ে যাবেন। তাই আর চিন্তা না করে এক নজরে দেখে নিন রিল্যায়েন্স জিও-র সস্তার ৩টি রিচার্জ প্ল্যান –

১১৯ টাকার প্ল্যান
জিও-র এই প্ল্যানে প্রতিদিন আপনি ১.৫ জিবি ডেটা, ৩০০টি ফ্রি এসএমএস, আনলিমিটেড কলিং এবং জিও অ্যাপগুলির অ্যাক্সেসের সুবিধা পাবেন। এই প্ল্যানের বৈধতা ১৪ দিন।
১৪৯ টাকার প্ল্যান
জিও-র এই প্ল্যানে       আপনি প্রতিদিন ১ জিবি ডেটা, ১০০টি ফ্রি এসএমএস, আনলিমিটেড কলিং এবং জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি, জিও ক্লাউড-এ অ্যাক্সেস পেয়ে যাবেন। এই প্ল্যানের বৈধতা ২০ দিন।
১৭৯ টাকার প্ল্যান
জিও-র এই প্ল্যানে আপনি প্রতিদিন ১ জিবি ডেটা, ১০০টি ফ্রি এসএমএস, আনলিমিটেড কলিং, এবং জিও অ্যাপগুলির অ্যাক্সেস পাবেন। এই প্ল্যানটির বৈধতা ২৪ দিন।

About Post Author