Home » আত্মঘাতী বিখ্যাত অভিনেত্রী আকাঙ্খা

আত্মঘাতী বিখ্যাত অভিনেত্রী আকাঙ্খা

সময় কলকাতা ডেস্ক, ২৬ মার্চ : প্রয়াত হলেন ভোজপুরি সিনেমার বিখ্যাত অভিনেত্রী। ভোজপুরি সিনেমার লাস্যময়ী নায়িকা আকাঙ্খা দুবে অকালেই চলে গেলেন। রবিবার সকালে বারাণসীর একটি হোটেল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ মাত্র ছাব্বিশ বছর বয়সী নায়িকার মৃত্যু ফেলেছে চাঞ্চল্য। রীতিমত বিহ্বল ও হতচকিত ভোজপুরি সিনেমায় আকাঙ্খার সতীর্থরা ।প্রাথমিক তদন্তে জানানো হয়েছে যে,আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী। তবে মৃত্যুর কারণ অজানা থেকে গিয়েছে। চলছে তদন্ত।

আরও পড়ুন : হিন্দি চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি অভিনেত্রীর প্রয়াণ

১৯৯৭ সালে উত্তরপ্রদেশের মির্জাপুরে জন্মগ্রহণ করেছিলেন আকাঙ্খা। বাড়ির অমতেই চলচ্চিত্রে অভিনয় করার পথ বেছে নিয়েছিলেন তিনি। বাড়ির লোকদের ইচ্ছে ছিল আইপিএস বা উচ্চপদে পুলিশ অফিসারের নিযুক্ত হন আকাঙ্খা। মাত্র ২১ বছর বয়সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি।

১৯১৯ সালে ‘মেরি জঙ্গ মেরি ফয়সলা ‘ সিনেমা দিয়েই রঙিন পর্দায় আত্মপ্রকাশ করেন আকাঙ্খা। মাত্র চার বছরে সাফল্যের সিঁড়ি বেয়ে ভোজপুরি চলচ্চিত্রে সুনাম কুড়িয়ে নেন তিনি।ফাইটার কিং, মুঝসে শাদী করোগে সহ একাধিক সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

শনিবার ইন্সটাগ্রামে একটি পোষ্টে নিজের একটি বেলিড্যান্সের ছবি শেয়ার করেছিলেন আকাঙ্খা।বারানসিতে পরবর্তী সিনেমার কাজ করার জন্য গিয়েছিলেন।শনিবারও সোশ্যাল নেটওয়ার্কে অনুরাগীদের সামনে নিজের ছবি নিয়ে আসেন আকাঙ্খা। হিলোরে মারে গানের সঙ্গে কোমর দোলান তিনি। রবিবার সকালেই শহরের হোটেলে পাওয়া যায় তাঁর ঝুলন্ত দেহ।।

About Post Author