Home » রামনবমীর পুজো দিতে গিয়ে মন্দিরের কুয়োয় পড়ে গেলেন ৩০ জন পুণ্যার্থী, মৃত ৪

রামনবমীর পুজো দিতে গিয়ে মন্দিরের কুয়োয় পড়ে গেলেন ৩০ জন পুণ্যার্থী, মৃত ৪

সময় কলকাতা ডেস্ক,৩০ মার্চঃ রামনবমীর দিনই ঘটে গেল বিপত্তি। পুজো দিতে গিয়ে মন্দিরের কুয়োয় পড়ে গেলেন অন্ততপক্ষে ৩০ জন পুণ্যার্থী। জোরকদমে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে ১৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা ওই কুয়োর মধ্যে আটকে আছেন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের ইন্দোরের প্যাটেল নগরের বালেশ্বর মন্দিরে। জানা গিয়েছে, এদিন রামনবমীর পুজো চলাকালীন আচমকাই মন্দিরের ছাদ ভেঙে পড়ে। ঘটনার জেরে পরিত্যক্ত কুয়োয় পড়ে যান পুণ্যার্থীরা। প্রথমে মন্দিরে উপস্থিত থাকা ভক্তরাই উদ্ধারকাজে হাত লাগান। এরপরই মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পৌঁছয় পুলিশের কাছে। খবর পেয়েই তড়িঘড়ি পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তারাই উদ্ধারকাজ চালাচ্ছে।

https://twitter.com/AhmedKhabeer_/status/1641356865874583554?s=20

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,প্যাটেল নগরের বালেশ্বর মন্দির চত্বরে বহু পুরোনো একটি কুয়ো রয়েছে। দীর্ঘদিন ধরেই ওই কুয়োটির মুখ কংক্রিটের স্ল্যাব দিয়ে বন্ধ। কার্যত সেকারণেই এই কুয়োর কথা অনেকেই জানেন না। রামনবমীর পুজো উপলক্ষ্যে ওই কুয়োর স্ল্যাবের উপরেই ভিড় জমিয়েছিলেন বহু পুণ্যার্থী। অত্যধিক ভিড়ের জেরেই কংক্রিটের স্ল্যাবটি কুয়োর ভিতর পড়ে যান ৩০ জন পুণ্যার্থী।

আরও পড়ুন    জিতেন্দ্র তিওয়ারির শারীরিক অবস্থার অবনতি!


এই ঘটনায় দুঃখ প্রকাশ করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। প্রশাসনের তরফে গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।’

আরও পড়ুন    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘চোর-ডাকাত’ মন্তব্যের জের, পাল্টা রাজপথে সরকারি কর্মচারীরা

About Post Author