সময় কলকাতা ডেস্ক,২৬ মার্চঃ টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড আমেরিকা। মিসিসিপিতে শক্তিশালী এই টর্নেডোর তাণ্ডবে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তারই মধ্যে এখনও পর্যন্ত নিখোঁজ ৪ জন। ঝড়ের কারণে একাধিক বাড়ির ছাদ উড়ে গিয়েছে। রাস্তাঘাটে উপড়ে পড়েছে গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে লোকালয়, দোকান-বাজার, রাস্তা সবকিছুই। বহু বাড়ি ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপেও অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। আহত হয়েছেন শহরের বেশ কয়েক জন বাসিন্দা।

আরও পড়ুন গরমে ত্বকের জেল্লা বাড়াতে দারুণ কাজ করবে অ্যালোভেরা
এখনও পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা ব্যাহত বহু এলাকায়। সূত্রের খবর,শুক্রবার ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আছড়ে পড়েছে টর্নেডো। অন্যদিকে,দুর্যোগের খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী,পুলিশ এবং দমকল। ইতিমধ্যেই হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থান
এদিকে,শুক্রবার বিকালে ফাজিলকা জেলার বুকাইনওয়ালা গ্রামে প্রায় ৩ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ধ্বংসলীলা চালায় টর্নেডো। বেশ কিছুক্ষণ সেখানে থাকার পর তা ধীরে ধীরে পাকিস্তানের দিকে সরে যেতে শুরু করে। স্থানীয়দের মতে, শুক্রবার বিকেলে আচমকাই আকাশ কালো করে ধেয়ে আসে টর্নেডো। খুব অল্প সময়ের জন্যই সেখানে তাণ্ডবলীলা চালিয়ে পাঞ্জাব সীমান্ত বেরিয়ে পাকিস্তানের দিকে চলে যায় ঝড়টি। বেশ কয়েকটি বাড়িঘর ভেঙ্গে পড়েছে। গাছ উপড়ে পড়েছে রাস্তায়। তবে কোনও প্রাণহানি ঘটেনি। কিন্তু অন্তত ১০ জনের আহত হওয়ার খবর মিলেছে। তবে,ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। অন্তত ৫০ টি বাড়িঘর ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। খেতের ফসল নষ্ট হয়েছে, একাধিক ফলের বাগানও তছনছ হয়ে গেছে। শতাধিক জীবজন্তুও আহত হয়েছে।


More Stories
ত্রিপুরা পুলিশের ডিজিপি অনুরাগ ধনকরের রহস্য মৃ*ত্যু
পরিবারের সম্মতি ছাড়া সোনম ওয়াংচুকের কোনও চিকিৎসা নয়, জানালেন স্ত্রী
উত্তর সিকিমের শিক্ষার্থীদের পাশে ভারতীয় সেনা