সময় কলকাতা ডেস্ক,২৬ মার্চঃ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে,শনিবার রাত ২ টো ১৬ নাগাদ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজস্থানের বিকানের। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। কম্পন অনুভূত হতেই বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বলেই জানা গিয়েছে। রাজস্থানের পাশাপাশি এদিন মৃদু কম্পন অনুভূত হয় উত্তর-পূর্বের রাজ্য অরুণাচলপ্রদেশের ছাংলাঙে। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৬ কিলোমিটার গভীরে ছিল ওই ভূমিকম্পের উৎসস্থল।
Earthquake of Magnitude:4.2, Occurred on 26-03-2023, 02:16:37 IST, Lat: 28.40 & Long: 68.06, Depth: 8 Km ,Location: 516km W of Bikaner, Rajasthan, India for more information Download the BhooKamp App https://t.co/X8RL8NbzD6@Dr_Mishra1966 @Ravi_MoES @ndmaindia @Indiametdept pic.twitter.com/NEB8MLUnal
— National Center for Seismology (@NCS_Earthquake) March 25, 2023
এদিকে,গত মঙ্গলবারই জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫। সূত্রের খবর,এই ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে ভয়াবহ এই ভূমিকম্পের জেরে গুরুতর আহত হয়েছে একশোরও বেশি মানুষ। পাহাড়ি এলাকাতেও ধস নেমেছে। পাকিস্তানের পশ্চিম অংশে একাধিক বহুতলও ভেঙে পড়েছিল। আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। তবে,এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি।
আরও পড়ুন বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস

ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা গিয়েছে,ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের কালাফগান অঞ্চলের ৯০ কিলোমিটার এবং ফইজাবাদের থেকে ১৩৩ কিলোমিটার দূরে। এই ভূমিকম্পের জেরে পাকিস্তান, তাজিকিস্তান,তুর্কমেনিস্থান, কাজাখস্তান, উজবেকিস্তান সহ দিল্লি এবং আশপাশের এলাকায় ৪০-৫০ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছিল। সেইসঙ্গে একের পর এক আফটারশকও হয়। জোরালো এই ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা উত্তর ভারতে। রাজধানীতে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন অসংখ্য মানুষ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর