coronaসময় কলকাতা ডেস্ক,২৬ মার্চঃ দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। ক্রমশ বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। দেশ থেকে কিছুতেই বিদায় নিচ্ছে না এই মারণ ভাইরাস। দৈনিক সংক্রমণের সংখ্যা হাজারের নিচে নেমে গেলেও ফের ঊর্ধ্বমুখী সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। সব মিলিয়ে পরিস্থিতি ফের উদ্বেগজনক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন এক ঘুষিতে কুপোকাত! বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে উজ্জ্বল দেশের সোনার মেয়েরা

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮০৭ জন। সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় করোনা রোগী ১০ হাজার ৩০২ জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৪ কোটি ৪৭ লক্ষ, ৪ হাজার ১৭০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৮৩৭ জন। বাড়ছে সুস্থতার হার। এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৪১ লক্ষ ৬৩ হাজার ৮৯০ জন। অর্থাৎ সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ।
আরও পড়ুন শরীরকে ডিটক্স করতে আজই ডায়েটে যোগ করুন এই খাবার
বর্তমানে মৃত্যুর সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে কেরালা। এখনও পর্যন্ত ৩ জন করোনা আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া মহারাষ্ট্র ও গুজরাটে ২ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মৃত্যুর হার ১.২০ শতাংশ। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। কার্যত সেকারণেই জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!