Home » রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের জের, কালো পোশাক পরে সংসদে বিক্ষোভ

রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের জের, কালো পোশাক পরে সংসদে বিক্ষোভ

সময় কলকাতা ডেস্ক,২৭ মার্চঃ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের জেরে বিরোধী জোটের ইঙ্গিত। কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিল তৃণমূল। রাহুল গান্ধির সৌজন্যেই এবার কাছাকাছি আসল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। সোমবার সংসদ অধিবেশনের আগে কংগ্রেসের বিরোধী দলগুলির ডাকা বৈঠকে যোগ দেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ জহর সরকার ও প্রসূন বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেন। সোমবার সংসদ ভবনে কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল ছাড়াও যোগ দেন সিপিআইএম, সমাজবাদী পার্টি, ডিএমকে, সিপিআই, এনসিপি, কেরল কংগ্রেস, আম আদমি পার্টি, শিবসেনা, আরজেডি-সহ একাধিক দলের সাংসদরা। রাহুলের সাংসদপদ খারিজ হওয়ার পরে আদানি ইস্যুতে কোন পথে এগিয়ে যাওয়া হবে, তা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠক চলে।

আরও পড়ুন    কোপ মধ্যবিত্তের পকেটে, দাম বাড়ছে তামাকজাত পণ্যের

পাশাপাশি,এদিন কংগ্রেস সাংসদরা রাহুলের সদস্যপদ বাতিলের জেরে নিয়ে কালো পোশাক পরে সংসদে প্রতিবাদ করেন, ‘গণতন্ত্র বাঁচাও’ প্রতিবাদের অংশ হিসেবে। বিরোধী দলগুলিও উপস্থিত ছিলেন সেই প্রতিবাদ কর্মসূচিতে। এদিন গান্ধিমূর্তির সামনে প্রতিবাদে সামিল হন বিরোধীরা। সামিল হন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধিও। এদিন সংসদ ভবনে কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূলের যোগদান প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে বলেন,‘যারা সমর্থন করছেন, তাঁদেরকে ধন্যবাদ।

আরও পড়ুন    বঙ্গ সফরে রাষ্ট্রপতি,বন্ধ থাকবে কলকাতার একাধিক রাস্তা! জেনে নিন বিকল্প রুট

উল্লেখ্য, গত শুক্রবারই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সেই সঙ্গে ৬ বছরের জন্য তাঁর ভোটে লড়ার ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হয়েছে। এরপরই শুক্রবার রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদে সামিল হন কংগ্রেস কর্মীরা। অন্যদিকে, এদিনই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় প্রতিবাদ, রাস্তা অবরোধ কর্মসূচি নেওয়া হয় কংগ্রেসের তরফে।

এ প্রসঙ্গে প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন,‘প্রতিহিংসার রাজনীতি এতদিনে প্রকাশ পেয়েছে। চার বছর আগে রাহুল গান্ধী বলতে চেয়েছিলেন যে দুর্নীতিতে কেন এত মোদীদের নাম উঠে আসছে। নীরব মোদী ভারতবর্ষকে লুঠ করেছে।’

About Post Author