সময় কলকাতা ডেস্ক,২৭ মার্চঃ মধ্যবিত্তের পকেটে কোপ বসিয়ে আগামী ১ এপ্রিল থেকে বাড়তে চলেছে তামাকজাত পণ্যের দাম। ইতিমধ্যেই তামাকজাত পণ্যের উপর জিএসটির হার বাড়িয়েছে কেন্দ্র। যার ফলে তামাকজাত পণ্যের প্রস্তুতকারক সংস্থার খরচাও স্বাভাবিক ভাবেই বাড়ছে। কার্যত সেকারণেই এবার দাম বাড়ছে পান মশলা,সিগারেট,গুটখার মত তামাকজাত পণ্যগুলির। বর্তমানে তামাকজাত পণ্য উৎপাদনের উপরে ১৩৫ শতাংশ কর ধার্য হয়। কিন্তু,কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটি সংক্রান্ত এই ক্ষতিপূরণ ৫১ শতাংশ করার কথা জানিয়েছেন। এই হারের জেরেই তামাকজাত পণ্যের দাম বাড়াতে পারে সংস্থাগুলি। যার ফলে স্বাভাবিকভাবেই কোপ পড়বে মধ্যবিত্তের পকেটে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে সিগারেটের উপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। ২০২৩ সালে কেন্দ্রীয় অর্থমনন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় যে বাটেজ পেশ করেছেন,সেখানেই প্রায় ১৬শতাংশ কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল। এর ফলে মাথাপিছু সিগারেটের দাম ৭ থেকে ১২ পয়সা বৃদ্ধি পেতে পারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এটি লাভের উপর এক শতাংশের তুলনাতেও কম ফেলবে। পাশাপাশি এটি কোম্পানিগুলির ট্যাক্স ক্রেডিটকেও প্রভাবিত করবে না বলেই জানানো হয়েছে।
আরও পড়ুন মহিলা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স

উল্লেখ্য, শুধু যে তামাকজাত পণ্যের উপর কর বাড়িয়েছে কেন্দ্র, তা একদমই নয়। একইসঙ্গে কর বাড়ছে আমদানি করা নানান যন্ত্রাংশ,কিচেন চিমনি ও ইমিটেশন জুয়েলারির উপরেও। বিশেষজ্ঞদের মতে, এই সেক্টরগুলিতে দেশীয় শিল্পকে উৎসাহিত করতেই এই দ্রব্যগুলির উপর আমদানি শুল্ক বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন বঙ্গ সফরে রাষ্ট্রপতি,বন্ধ থাকবে কলকাতার একাধিক রাস্তা! জেনে নিন বিকল্প রুট


More Stories
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
বিস্ফোরক সাংসদ সুখেন্দু শেখরের ইস্তফা ও পদত্যাগ