সময় কলকাতা ডেস্ক,৩০ মার্চঃ গোটা দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। ফের নতুন করে চিন্তা বাড়াচ্ছে ভারতের করোনা পরিসংখ্যান। ক্রমশ বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ হাজারেরও বেশি। ঊর্ধ্বমুখী মৃত্যুর সংখ্যাও। সব মিলিয়ে পরিস্থিতি ফের উদ্বেগজনক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,দিল্লি,কেরালা,মহারাষ্ট্র ও গুজরাটে সংক্রমণ সবেচেয়ে বেশি।
আরও পড়ুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে কীভাবে খাবেন আপেল সিডার ভিনিগার? রইল পদ্ধতি
এহেন পরিস্থিতিতে টিকাকরণ নিয়ে ফের নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্যম সংস্থা। করোনা সংক্রমণ রুখতে রাজ্যগুলিকে গাইডলাইন পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সহ রাজ্যে রাজ্যে শুরু হবে মকড্রিল। টিকাকরণেও জোর দেওয়া হবে। করোনা টেস্ট, আরটি-পিসিআর টেস্ট শুরু হবে। পাশাপাশি জিনোম সিকোয়েন্সিং টেস্টের উপরও জোর দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০ জন। আক্রান্তের সংখ্যা প্রায় বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশ। তার মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণ সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৪৮৮। বর্তমানে দেশের সক্রিয় করোনা রোগী ১৩ হাজার ৫০০ জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৪ কোটি ৪৮ লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬ জন। দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৮৬৮। করোনায় সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।

আরও পড়ুন অসুস্থ জিতেন্দ্র তিওয়ারি,ভর্তি আসানসোল জেলা হাসপাতালে!
বর্তমানে মৃত্যুর সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে কেরালা ও মহারাষ্ট্র। এখনও পর্যন্ত ৩ জন করোনা আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মহারাষ্ট্রে। মৃত্যুর হার ১.২০ শতাংশ। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। কার্যত সেকারণেই জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?