Home » কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত নতুন প্রধান বিচারপতি হলেন টিএস শিবজ্ঞানম!

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত নতুন প্রধান বিচারপতি হলেন টিএস শিবজ্ঞানম!

সময় কলকাতা ডেস্ক,৩১ মার্চঃ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন টিএস শিবজ্ঞানম। সুপ্রিম কোর্টের কলেজিয়ম তাঁকে স্থায়ী প্রধান বিচারপতি পদের জন্য সুপারিশ করলেও বৃহস্পতিবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে,তাঁকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিজুক্ত করা হয়েছে। শুক্রবার অর্থাৎ আজ থেকেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরু করবেন টিএস শিবজ্ঞানম। বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের মেয়াদ শেষ হয়েছে ৩০ মার্চ। ৩১ মার্চ অর্থাৎ আজ থেকেই এই পদে দায়িত্ব নিলেন টিএস শিবজ্ঞানম।

আরও পড়ুন     রামনবমীর পুজো দিতে গিয়ে মন্দিরের কুয়োয় পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

একমাস আগেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি টিএস শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করে। বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছিলেন। এরপর কেন্দ্রীয় আইনমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন তিনি।

আরও পড়ুন    শুক্রবারও জেলায় জেলায় প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা!

বিচারপতি শিবজ্ঞানম চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বি.এসসি পাশ করেন। মাদ্রাজ ল’ কলেজ থেকে বি.এল। ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে বার কাউন্সিল অব তামিলনাড়ুতে তাঁর নাম লেখান। এরপরই ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল জাজ হিসাবে নিযুক্ত হন।

About Post Author