সময় কলকাতা ডেস্ক,৩১ মার্চঃ ইন্দোরের মন্দিরে রামনবমীর পুজো দিতে গিয়ে কুয়োয় পড়ে মৃত পুণ্যার্থীর সংখ্যা বেড়ে ৩৫। কুয়োর মধ্যে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। সেই কারণেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনার ১৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও উদ্ধারকাজ চলছে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, স্বজনহারাদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনায় তদন্তেরও নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন রামনবমীর পুজো দিতে গিয়ে মন্দিরের কুয়োয় পড়ে গেলেন ৩০ জন পুণ্যার্থী, মৃত ৪

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের ইন্দোরের প্যাটেল নগরের বালেশ্বর মন্দিরে। জানা গিয়েছে, এদিন রামনবমীর পুজো চলাকালীন আচমকাই মন্দিরের স্ল্যাব ভেঙে পড়ে। ঘটনার জেরে পরিত্যক্ত কুয়োয় পড়ে যান ৬০ জনেরও বেশি পুণ্যার্থী। প্রথমে মন্দিরে উপস্থিত থাকা ভক্তরাই উদ্ধারকাজে হাত লাগান। এরপরই মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পৌঁছয় পুলিশের কাছে। খবর পেয়েই তড়িঘড়ি পুলিশ ও সেনাবাহিনীর দল ঘটনাস্থলে যায়। বৃহস্পতিবার রাতভর চলে উদ্ধার কাজ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,প্যাটেল নগরের বালেশ্বর মন্দির চত্বরে বহু পুরোনো একটি কুয়ো রয়েছে। দীর্ঘদিন ধরেই ওই কুয়োটির মুখ কংক্রিটের স্ল্যাব দিয়ে বন্ধ। কার্যত সেকারণেই এই কুয়োর কথা অনেকেই জানেন না। রামনবমীর পুজো উপলক্ষ্যে ওই কুয়োর স্ল্যাবের উপরেই ভিড় জমিয়েছিলেন বহু পুণ্যার্থী। অত্যধিক ভিড়ের জেরেই কংক্রিটের স্ল্যাবটি ভেঙে কুয়োর ভিতর পড়ে যান ৬০ জনেরও বেশি পুণ্যার্থী।
আরও পড়ুন জিতেন্দ্র তিওয়ারির শারীরিক অবস্থার অবনতি!
Extremely pained by the mishap in Indore. Spoke to CM @ChouhanShivraj Ji and took an update on the situation. The State Government is spearheading rescue and relief work at a quick pace. My prayers with all those affected and their families.
— Narendra Modi (@narendramodi) March 30, 2023
ইতিমধ্যেই এই ঘটনায় শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এ বিষয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। প্রশাসনের তরফে গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।’


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর