সময় কলকাতা ডেস্ক,৩১ মার্চঃ রাতের অন্ধকারে মহড়া চলাকালীন আচমকাই ভেঙে পড়ল দুই মার্কিন সেনা চপার। দুর্ঘটনায় প্রাণ হারালেন । সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ১০টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। ফোর্ট ক্যাম্পবেল থেকে প্রায় ৩০ মাইল উত্তর-পশ্চিমে কেন্টাকিকে চপার দু’টি ভেঙে পড়ে। কপ্টার দুটি জনবসতিপূর্ণ এলাকা থেকে কিছুটা দূরে পড়ার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান স্থানীয়রা।

মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার। মৃত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে এদিন এই দুর্ঘটনা ঘটল,তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
আরও পড়ুন দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, বাড়ছে উদ্বেগ!

মার্কিন সেনার তরফে একটি বিবৃতি পেশ করে জানানো হয়েছে, 101st Airborne Division-র দুটি HH-60 Black Hawk হেলিকপ্টার নিয়মিত মহড়া দিচ্ছিল। রাতের অন্ধকারে আচমকাই ভেঙ্গে পড়ে।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক