সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,২ এপ্রিল : লখনউ ঘরের মাঠে টসে হারলেও ম্যাচে অবলীলায় দিল্লিকে ধরাশায়ী করল। আগে ব্যাট করতে নামা লখনউয়ের হয়ে কাঁপিয়েছিলেন কাইল মায়ার্স ও নিকোলাস পুরান। লখনউয়ের হয়ে বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠলেন মার্ক উড। মূলত এই তিনজনের দাপটে দিল্লির বিরুদ্ধে আইপিএলে ৫০ রানে জয়ী হল লখনউ।

আরও পড়ুন :আইপিএলের প্রথম ম্যাচে জিতল গুজরাট টাইটান্স
এবারের আইপিএলের তৃতীয় ম্যাচে ক্যারিবিয়ান ওপেনার অলরাউন্ডার মায়ার্স ও ইংরেজ ফাস্ট বোলার মার্ক উডের ছিল অভিষেক লগ্ন। দুজনেই বুঝিয়ে দিলেন টি টোয়েন্টি ফরম্যাটে তাঁরা অভ্যস্ত এবং দাগ কাটতেই ভারতে এসেছেন।লখনউয়ের হয়ে ব্যাট হাতে মায়ার্স করলেন ৩৮ বলে ৭৩ রান । আর মার্ক উডের সংগ্রহ ১৪ রানে পাঁচ উইকেট। দুজনেই লখনউয়ের হয়ে তাঁদের আইপিএলের প্রথম ম্যাচে এতটাই প্রভাব বিস্তার করলেন যে লখনউয়ে ম্যাচ হয়ে গেল একপেশে।

আরও পড়ুন : আইপিএল সম্প্রচারে বিঘ্ন! দর্শকদের কাছে ক্ষমা চাইল জিও
তবে দিল্লির হয়ে খলিল আমেদ ভালো বল করলেও ফিল্ডিংয়ে বড় ভুল করে বসেন।মায়ার্স ব্যক্তিগত ১৪ রানে যে লোপ্পা ক্যাচ তোলেন তা ধরতে কোনও শিক্ষানবীশ ক্রিকেটারও ভুল করতেন না। লখনউ ইনিংসের শেষ দিকে নিকোলাস পুরান বা আয়ুষ বদোনি ঝড় তুললেও দিল্লিকে ওভার পিছু সাড়ে নয়ের বেশি লক্ষ্যমাত্রা দেওয়ার মূল কারিগর ছিলেন মায়ার্স।

লখনউয়ের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে যে নটি উইকেট খুইয়ে ১৪৩ রানের বেশি দিল্লি করতে পারবে না তা বোঝা যায় নি প্রথম চার ওভারে যে সময় পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্ণার চল্লিশ রান তুলে নেন। পঞ্চম ওভারে এসে প্রায় ১৫০ কিলোমিটার গতিতে বল অফ স্টাম্পের বাইরে থেকে উইকেটের দিকে ঢোকাতে থাকেন মার্ক উড। পরপর দুটি বলে পৃথ্বী ও মিচেল মার্শকে বোল্ড করেন তিনি। পরের ওভারে সরফরাজকে অভ্রান্ত নিশানায় বাউন্সারে ব্যাট ছোঁয়াতে বাধ্য করেন। এখানেই শেষ হয়ে যায় দিল্লির অর্ধেক প্রতিরোধ। অতঃপর কিছুটা লড়েছিলেন ওয়ার্ণার। তবে তা খুব একটা কাজে আসে নি। স্পিনার রবি বিষ্ণোই এদিন নজর কাড়লেন। ঘরের মাটিতে এবারের আইপিএলে দুর্দান্ত সূচনা হল লখনউয়ের।।
আরও পড়ুন : যৌন ‘প্রতিশোধ’ নিতে প্রতিবেশীর বাড়ির সামনে দম্পতির উদ্দাম যৌনমিলন


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে