Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্ক, ২ এপ্রিল : আজকের দিনের গুরুত্ব ইতিহাসে খুব কম নয়। গুরুত্ব অনুযায়ী,এদিন ঘটেছে বিবিধ উল্লেখযোগ্য ঘটনাবলী। বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বর আজ জন্মদিন ও প্রয়াণ দিবস। তাঁদের মধ্যে গুরুত্ব অনুযায়ী কিছু ঘটনা ও খ্যাতনামা ব্যক্তিদের জন্মদিন ও প্রয়াণদিবসের কিছু কথা তুলে ধরা হল।

 উল্লেখ্য,আজ ২ এপ্রিল, গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুযায়ী আজ বছরের ৯২তম দিন।

আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী :

১৮০০ – বিটোফেন তাঁর প্রথম সিম্ফনির আনুষ্ঠানিক প্রকাশ করেন ভিয়েনায়।
১৮৪৫ – সূর্যের প্রথম আলোকচিত্র গ্রহণ করা হয়েছিল।
১৯১২ – আজকের দিনে ১৯১২ সালে আর এম এস টাইটানিক সমুদ্রে ট্রাইল শুরু করে।
১৯২৬ – কলকাতায় ২ এপ্রিল হিন্দু মুসলিম সংঘর্ষ শুরু হয়েছিল ।
১৯৬৭ -আজকের দিনে শিশু পুস্তক দিবস শুরু হয়, যা আজও পালিত হয়।
১৯৭০ – ‘অসম পুনর্গঠন আইন’ এর অধীনে মেঘালয় ভারতের একটি স্বায়ত্ত শাসিত রাজ্যে পরিণত হয়।
২০১১ – ১৯৮৩ সালের পর আজকের দিনে পুনরায় ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছিল।

আজকের দিনে যে বিখ্যাত মানুষদের জন্মদিন :

১৯৬৯ – আজ বলিউড অভিনেতা অজয় দেবগনের জন্মদিন।

১৯৮১ – আজকের দিনে বিখ্যাত ভারতীয় কমেডিয়ান, অভিনেতা কপিল শর্মা জন্ম গ্রহণ করেন।

১৮০৫- ডেনমার্কের সাহিত্যিক হ্যান্স অ্যান্ডারসন এদিন জন্মগ্রহণ করেন।

১৮৪০- ফরাসি উপন্যাসিক এমিল জোলার জন্মদিন আজ।

১৯০২- এদিন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ বড়ে গোলাম আলী খানের জন্মদিন।

 আজকের দিন যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস :

১৯২৮ – আজকের দিনে প্রয়াত হন নোবেল জয়ী  মার্কিন রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডস।

১৯৩৩ – আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভারতীয় ক্রিকেটার রণজিৎ সিং-এর মৃত্যু হয়।

১৯৬৫ – অতুল চন্দ্র দত্ত, খ্যাতনামা বাঙালি সাহিত্যিকের এই দিন মৃত্যু হয়।

About Post Author