সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২ এপ্রিল : কলকাতার আন্দ্রে রাসেল ও পাঞ্জাবের বৃষ্টি। আন্দ্রের উইকেট পড়ার কিছুক্ষন পরেই বৃষ্টি পড়তে শুরু করল মোহালিতে। শেষ চার ওভারে পাঞ্জাবের বিরুদ্ধে জিততে হলে তখন কলকাতার প্রয়োজন ছিল ৪৬ রান।বৃষ্টির জন্য থমকে যাওয়া খেলা শুরু হয় নি ।ডার্কওয়ার্থ- লুইস পদ্ধতি প্রয়োগ হল। ৭ রানে ম্যাচ জিতে দুটি পয়েন্ট ঝুলিতে ভরল পাঞ্জাব।

কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস ঠিক এক বছর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে মুখোমুখি হয়েছিল। সেদিন আন্দ্রে রাসেল ৩১ বলে ৭০ রানের এক অনবদ্য ইনিংস খেলেছিলেন। মোহালিতে এবার আইপিএলের দ্বিতীয় দিনে প্রতিপক্ষ পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতার হয়ে যেভাবে শুরু করেছিলেন রাসেল তা দেখে মনে হয়েছিল আবার অসম্ভবকে সম্ভব করতে পারেন। আর কিছুক্ষন তিনি ক্রিজে থাকলেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেতে পারত কেকেআর। ৩৫ রান করে স্যাম কারেনের বলে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি।

আরও পড়ুন : লখনউ জিতল, মার্ক উডের কামানের সামনে ধরাশায়ী দিল্লি
এদিনের ম্যাচে বলে পাঞ্জাবের হয়ে বল হাতে দুরন্ত ছিলেন আরশদীপ সিং। নতুন বলে তাকে যোগ্য সঙ্গত দেন স্যাম কারেন। প্রথমে টসে জিতে কলকাতা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এদিন পাঞ্জাবের হয়ে নজর কাড়লেন ভাণুকা রাজাপক্ষে। তাঁর অর্ধশতরান ও অধিনায়ক শিখর ধাওয়ানের ৪০ রানের দৌলতে কলকাতার ১৯২ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল পাঞ্জাব। ১৬ ওভারে কলকাতা করে ৭ উইকেটে ১৪৬। তারপরেই নামে বৃষ্টি।।
আরও পড়ুন : নিজের অফিসেই ধূমপান করার শাস্তি! জরিমানা হল লক্ষাধিক টাকা


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার