সময় কলকাতা ডেস্ক, ১ এপ্রিল: প্রায়শই অফিস পাড়ায় দেখা যায়, কাজের ফাঁকে সুখটান দিচ্ছেন কর্মচারিরা। এমনকি অনেক সময় অভিযোগ ওঠে কাজে ফাঁকি দিয়েও অনেক কর্মচারী ধূমপান করেন। ফলে কর্মক্ষেত্রের যে গতি তা বাঁধা প্রাপ্ত হয়। এবার ফাঁকিবাজ কর্মচারীদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হল। নিজের কর্মক্ষেত্রে ধূমপান করায় প্রায় ১২ লক্ষ টাকা জরিমানা হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে জাপানের ওসাকা শহরে। জানা গিয়েছে, নিজের অফিসে গত ১৪ বছরে মোট সাড়ে ৪ হাজারের বেশি বার ধূমপান করেছেন তিনি।

পূর্ব এশিয়ার দেশ জাপান বিশ্বের দরবারে পরিচিত কঠোর নিয়মানুবর্তিতা ও সময় নির্ধারিত কর্ম সংস্কৃতির জন্য। যেখানে প্রত্যেকটি মিনিটের গুরুত্বপূর্ণ মূল্য দেওয়া হয়। যেখানে কর্মক্ষেত্রে কয়েক মিনিট দেরি করলেই আপনি পড়তে পারেন কঠোর শাস্তির মুখে। অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে, যেখানে কয়েক মিনিট দেরি করার জন্য শ্রমিকদের জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন বিধানসভা অধিবেশন চলাকালীন পর্নোগ্রাফি দেখার জের,বহিষ্কারের দাবি বিরোধীদের
তবে ধূমপানের জন্য জরিমানার নজির এই প্রথম। স্ট্রেইটস টাইমস অনুসারে, ৬১ বছরের একজন সিভিল অফিসারকে সাড়ে ১৪ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। ওসাকা প্রিফেকচারাল সরকার জানিয়েছে যে লোকটি প্রায় ৩৫৫ ঘন্টা এবং ১৯ মিনিট সময় কর্মক্ষেত্রে অতিবাহিত করেছেন ধূমপান করতে। আইন ভঙ্গের দায়ে তার দুই সহকর্মীকেও জরিমানা করা হয়েছে।


More Stories
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের
“বয়সে বড় হলেই” : মোহনবাগানকে কটাক্ষ ইস্টবেঙ্গল কর্তার
সত্যজিতের চোখে উত্তম কুমার