সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,২ এপ্রিল : ব্যাঙ্গালোর বনাম মুম্বাইয়ের আইপিএলের ম্যাচে রবিবাসরীয় সন্ধ্যেয় নায়ক হয়ে উঠলেন বিরাট কোহলি। ২২ বল বাকি থাকতেই মুম্বাই ইন্ডিয়ানসকে আট উইকেট হারিয়ে দিল রয়াল চ্যালেঞ্জর ব্যাঙ্গালোর। ৪৯ বলে ৮২ রানে অপরাজিত করলেন বিরাট কোহলি। বল হাতে ভয়ঙ্কর ছিলেন ব্যাঙ্গালোরের সিরাজ।ম্যাচে সারাক্ষন দাপট দেখালেন আরসিবির ক্রিকেটাররা।

টসে জিতে মুম্বাই কে ব্যাট করতে পাঠায় ব্যাঙ্গালোর।ভারতীয় দলের টি টোয়েন্টি ফরম্যাটের তিন তারকা রোহিত শর্মা,ঈশান কিষান, সূর্যকুমার যাদব সহ মুম্বাইয়ের প্রথম চার উইকেটের পতন হয় মাত্র ৪৮ রানে। নবম ওভারের এরকম বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত সাত উইকেটে যে ১৭১ রান তোলে মুম্বাই তার একক কৃতিত্ব তিলক ভার্মার। তিলক ৪৬ বলে ৮৪ রানে অপরাজিত থেকে যান।

১৭২ রান তাড়া করতে নামা ব্যাঙ্গালোরের কোহলি ও দুপ্লেসি ১৪ ওভার ৫ বলে ১৪৮ রান তোলেন।দুপ্লেসি ৭৩ রানে ও পরের ওভারে দীনেশ কার্তিক শূন্য রানে আউট হলেও ততক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল।অতঃপর বিরাট কোহলি ও এদিন ৩ বলে ২ টি ছক্কা মেরে ১২ রান করা ম্যাক্সওয়েল দ্রুত খেলায় যবনিকা টানেন।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার