Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৫এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৯৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 
১৮৮০-আজকের দিনে শিবপুরে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৯৪৪- সুভাষচন্দ্র বসু রেঙ্গুনে আজকের দিনে আজাদ হিন্দ ব্যাঙ্ক স্থাপন করেন।
১৯৯৫-বার্লিনে জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ সম্মেলন শুরু হয় এদিন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮২৭-ব্রিটিশ শল্যচিকিৎসক এবং আধুনিক শল্যচিকিৎসার জনক জোসেফ লিস্টারের জন্মদিন আজ।
১৮৮২-ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী অবিনাশচন্দ্র ভট্টাচার্য এদিন জন্মান।
১৯০৫-শিল্পপতি একে খান আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন   ত্বক কোমল রাখতে দারুণ কাজ করবে পুদিনা

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৩২-বাঙালী সাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায় আজকের দিনে প্রয়াত হন।
২০০০ – ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।
২০০৭-ভারতীয় বাঙালি লেখিকা লীলা মজুমদার এদিন প্রয়াত হন।

About Post Author