Home » হুগো বুমোস কি এবার ইস্টবেঙ্গলে?

হুগো বুমোস কি এবার ইস্টবেঙ্গলে?

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,৬ এপ্রিল : দলবদলে জোর গুঞ্জন হুগো বুমোস কে ঘিরে। সের্জিও লোবেরার পরে আবার কি দল বদলে চমক দেখাতে চলেছে  ইস্টবেঙ্গল? হুগো বুমোসকে কি এ মরশুমে লাল হলুদ জার্সি গায়ে দিতে দেখা যাবে? ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক চললে পুরনো কোচ সের্জিও লোবেরার প্রশিক্ষণে  ইস্টবেঙ্গলে খেলতে পারেন  হুগো বুমোস।

যা জানা যাচ্ছে, সেই অসমর্থিত সূত্র অনুযায়ী , কিছুদিন ধরেই কোচ জুয়ান ফেরান্দো  ও হুগো বুমোসের বনিবনা হচ্ছিল না।আইএসএল ফাইনালে কোচ ও তারকা ফুটবলার  নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান বলেই  সূত্রটি জানিয়েছে। এমতাবস্থায় সবুজ মেরুন কর্মকর্তাদের সামনে যেকোনো একটি পথই খোলা। শোনা যাচ্ছে, বিরাট অঙ্কের ট্রান্সফার মানির বিনিময়ে ২ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলের পথে পা বাড়াতে চলেছেন হুগো বুমোস। হুগো বুমোসের সঙ্গে আবার কোচ লোবেরা-র বিশেষ সদ্ভাব এক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। মিডফিল্ডে প্লে মেকার হিসেবে অত্যন্ত সফল তিনি।আইএসএলে ৯৯টি ম্যাচে ২৯ টি গোল করা হুগো বুমোস যেকোনো ম্যাচের রং বদলানোর ক্ষমতা রাখেন  বলাবাহুল্য। তিনি মরক্কোর হয়ে একটি ফ্রেন্ডলি ইন্টারন্যাশনাল ম্যাচেও খেলেছেন।

হুগো বুমোসের দলবদলের বিষয়টি সম্পূর্ণ নিশ্চিত না হলেও মন্দার রাও দেশাইয়ের ইস্টবেঙ্গলে যোগদান সময়ের অপেক্ষা মাত্র। মুম্বাই সিটি এফসিতে  ইদানীং সেভাবে সুযোগ পাচ্ছিলেন না মন্দার। ডেম্পোর এই প্রাক্তনী ভারতের হয়েও ৯ টি ম্যাচ খেলেছেন এবং উইং ব্যাক হিসেবে  কার্যকরী। অতীতে লোবেরা-র প্লেয়িং ফর্মেশনে খাপ খাইয়ে নেওয়ার অভিজ্ঞতা তাঁর ইস্টবেঙ্গলে অন্তর্ভুক্তির অন্যতম কারণ হতে পারে।।

আরও পড়ুন : সের্জিও লোবেরা কোন ম্যাজিকে বদলাবেন ইস্টবেঙ্গলকে?

About Post Author