সময় কলকাতা ডেস্ক,৭ এপ্রিলঃ সন্ধ্যার জলখাবারে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন ক্রিস্পি ফিশ ফিঙ্গার। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ফিশ-৩০০ গ্রাম
বিস্কুটের গুঁড়ো-২৫০ গ্রাম
কর্নফ্লাওয়ার-আধ কাপ
পেঁয়াজ কুচি-আধ কাপ
চিলি ফ্লেক্স-১ টেবিল চামচ
আরও পড়ুন ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ

অরিগ্যানো-১ টেবিল চামচ
গাজর কুচি-২ টেবিল চামচ
ক্যাপসিকাম কুচি-২ টেবিল চামচ
নুন ও গোলমরিচ-স্বাদ মতো

প্রণালী
প্রথমেই একটি বড় বাটিতে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, নুন ও গোলমরিচ দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এবার একটি বড় পাত্রে মাছগুলি দিয়ে ভাপিয়ে নিন। ভাপানোর জন্য কড়াইতে জল দিয়ে তার মাছ দিয়ে দিন। পনেরো মিনিট পর মাছ সেদ্ধ হয়ে এলে তা ঠান্ডা করে লম্বা লম্বা করে ফিঙ্গারের আকারে টুকরো করে নিন। এবার ফিঙ্গারগুলি কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ফ্রিজে রেখে দিন। ৩০ মিনিট পর ফিঙ্গারগুলি ফ্রিজ থেকে বার করে ডোবা তেলে ভেজে নিন। টম্যোটো সস্ ও মেয়োনিজ সহযোগে গরম গরম পরিবেশন করুন মুচমুচে ফিশ ফিঙ্গার


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি