Home » সপ্তাহান্তে শিয়ালদা শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন!

সপ্তাহান্তে শিয়ালদা শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন!

সময় কলকাতা ডেস্ক, ৭ এপ্রিলঃ সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা শিয়ালদা শাখায়। শিয়ালদা স্টেশনে লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনি ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে বাতিল করা হয়েছে বেশকিছু দূরপাল্লার ট্রেনও। বেশ কিছু ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে। কার্যত সেকারণেই শনিবার থেকে রবিবার পর্যন্ত চরম দুর্ভোগে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন    লর্ড শার্দুলের পরাক্রম, কেকেআর বিরাট রানে জয়ী


এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে-
শনিবার রাতে বাতিল থাকবে এক জোড়া শিয়ালদা-নৈহাটি লোকাল, একজোড়া শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল ও শিয়ালদা-বনগাঁ লোকাল। রবিবার সকালে থেকে দু’জোড়া শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল বাতিল থাকবে। এছাড়াও বাতিল থাকবে তিন জোড়া শিয়ালদা-রানাঘাট লোকাল, শিয়ালদা-ব্যারাকপুর,শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-হাবরা ও কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল। একইসঙ্গে বাতিল থাকবে এক জোড়া করে শিয়ালদা-দত্তপুকুর, শিয়ালদা-হাসনাবাদ, শিয়ালদা-নৈহাটি, শিয়ালদা-শান্তিপুর, শিয়ালদা-গেদে লোকাল।

দুরপাল্লারও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার পদাতিক ও আজমের এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশনে থেকে ছাড়বে। এছাড়াও, বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার,দার্জিলিং মেল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন নির্ধারিত সময় থেকে কয়েক ঘন্টা পর ছাড়বে বলেই সূত্রের খবর।

About Post Author