সময় কলকাতা ডেস্ক,৮ এপ্রিল: পায়েস খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছে। বাড়িতে মাঝেমধ্যে অনেকেরই অতিথিদের আনাগোনা লেগেই থাকে। এইসময় বাঙ্গালির শেষপাতে মিষ্টি থাকবে না,তা আবার হয় নাকি? আর সেই মিষ্টি যদি ঘরে বানানো হয়, তা হলে তো কথাই নেই। তাই অতিথিদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন কুমড়োর পায়েস। চেনা পদের অচেনা বদল দেখতে পায়েস বানান কুমড়ো দিয়ে। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
দুধ-১ লিটার
ঘি-৩ চামচ
টুকরো করে রাখা কুমড়ো-৫০০ গ্রাম
কেশর-১ চিমটে
এলাচ গুঁড়ো-আধ চা চামচ
চিনি-২০০ গ্রাম
কনডেন্সড মিল্ক-৫ চামচ
পেস্তা ও কাঠবাদাম কুচি-৩ চামচ

প্রণালী
প্রথমেই একটি কড়াইয়ে ঘি গরম করে টুকরো করে কেটে রাখা কুমড়োগুলি ভালো করে ভেজে নিন। কুমড়োর কাঁচা গন্ধ চলে গেলে দুধ ঢেলে কুমড়োগুলি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মিনিট দশেক পর ঢাকা খুলে ভালো করে কুমড়োগুলি ঘেটে নিন। এবার দুধ ঘন হয়ে এলে কেশর ও এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করুন। এবার মিশ্রণ ঘন হয়ে এলে কনডেন্সড মিল্ক দিয়ে মিশিয়ে নিন। গ্যাসের আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন। এবার একটি পাত্রে পায়েস ঢেলে উপর থেকে পেস্তা ও কাঠবাদাম কুচি ছড়িয়ে দিন। ফ্রিজে রেখে ঘণ্টাখানেক পর পরিবেশন করুন অতি সুস্বাদু কুমড়োর পায়েস।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি