সময় কলকাতা ডেস্ক, ৯ এপ্রিল: অতিরিক্ত পরিমাণে ডেটা এবং ভ্যালিডিটির কথা মাথায় রেখে ১০০ টাকারও কমে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল,জিও,ভোডাফোন আইডিয়া। এবার থেকে ১০০ টাকারও কমে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ডেটা। সেইসঙ্গে আপনার ৪জি ফোন থাকলে পেয়ে যাবেন ৪জি প্রিপেড ডেটা ভাউচার। এক নজরে দেখে নিন জিও,ভোডাফোন আইডিয়া, এয়ারটেলের রিচার্জ প্ল্যানগুলো-

জিও-র ১০০ টাকার নিচে ডেটা ভাউচার
জিও-র ১০০ টাকার নিচে ডেটা ভাউচারটি আপনি পেয়ে যাবেন মাত্র ১৫ টাকায়। এই প্ল্যানে আপনাকে দেওয়া হবে ১ জিবি আনলিমিটেড ডাটা। এছাড়াও আছে ২৫ টাকার একটি প্ল্যান রয়েছে। যেখানে আপনি পেয়ে যাবেন ২জিবি করে ডাটা। ২জিবির থেকে বেশি ডাটা চাইলে আপনি ৬১ টাকার রিচার্জ করতে পারেন। এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন ৬ জিবি ডেটা।

এয়ারটেলের ১০০ টাকার নিচে ডেটা ভাউচার
এয়ারটেলের ১০০ টাকার নিচে ডেটা ভাউচারটি আপনি পেয়ে যাবেন মাত্র ১৯ টাকায়। এই প্ল্যানে আপনি ১জিবি ডেটাও পেয়ে যাবেন। এছাড়াও ১০০ টাকার কমে 58 টাকার একটি প্ল্যান রয়েছে, যেখানে আপনি ৩ জিবি করে ডেটা পেয়ে যাবেন। ৩ জিবির থেকে বেশি ডাটা চাইলে আপনি ৬৫ টাকার রিচার্জ করতে পারেন। এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন ৪জিবি ডেটা। এছাড়াও ৯৮ টাকার একটি প্ল্যান রয়েছে,যেখানে আপনি ৫জিবি করে ডেটা পেয়ে যাবেন।
আরও পড়ুন হারানো অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

ভোডাফোন আইডিয়ার ১০০ টাকার নিচে ডেটা ভাউচার
ভোডাফোন আইডিয়ার ১০০ টাকার নিচে ডেটা ভাউচারটি আপনি পেয়ে যাবেন মাত্র ১৯ টাকায়। এই প্ল্যানে আপনি এক দিনের জন্য ১জিবি ডেটাও পেয়ে যাবেন। এছাড়াও ১০০ টাকার কমে ২৯ টাকার একটি প্ল্যান রয়েছে,যেখানে আপনি ২ জিবি করে ডেটা পাবেন। এই প্ল্যানটির বৈধতা মাত্র ২ দিন। এছাড়াও ৩৯ টাকার একটি প্ল্যান রয়েছে। এটির বৈধতা মাত্র ৭ দিন। এই প্ল্যানে আপনি ৩জিবি করে ডেটা পেয়ে যাবেন। ৫৮ টাকারও একটি রিচার্জ প্ল্যান রয়েছে,যেখানে আপনি ৩জিবি করে ডেটা পাবেন। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। আপনি বেশি ডাটা চাইলে ৭৫ টাকার একটি প্ল্যান রয়েছে। যেখানে এক্সপ্তাহের জন্য ৬জিবি ডেটা পেয়ে যাবেন।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার