সময় কলকাতা ডেস্ক ১০ এপ্রিল : আপনি কি অনলাইন গেম খেলতে ভালোবাসেন? খুব শীঘ্রই নয়া নিয়ম আসতে চলেছে এই অনলাইন গেমসের ওপর। এমন কিছু গেমস আছে যেগুলিতে টাকা বিনিয়োগ করে খেলতে হয়, তারপর সেই খেলাতে জিতলে আপনি টাকা পাবেন আর হারলে আপনার গাঁটের কড়ি খোয়াবেন। বলতে গেলে একপ্রকার জুয়া বা বেটিং গেমস বলা চলে। আর এই ধরনের গেমস এর ওপরেই আসতে চলেছে নয়া নিয়ম। ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর ইতিমধ্যেই নতুন নিয়ম ঘোষণা করেছেন। নতুন গেমিং নিয়মে অনলাইন জুয়া এবং বাজি জাতীয় যে কোনও গেম নিষিদ্ধ করেছে সরকার। কেননা চলতি মাসেই এই অনলাইন গেমস গুলি স্ব-নিয়ন্ত্রক সংস্থা (SRO) দ্বারা নির্ধারিত হবে।

জেনে নিন নতুন নিয়মগুলি কী?
কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, জুয়া বা বাজি জাতীয় অনলাইন গেমগুলি নতুন ‘অনলাই গেমিং নিয়মে’র আওতায় আসবো, একটি কাঠামো নিয়ে কাজ চলছে , তাতে সমস্ত অনলাইন গেম স্ব-নিয়ন্ত্রক সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ, স্ব-নিয়ন্ত্রক সংস্থাগুলি নির্ধারণ করবে গেমটিতে জুয়া আছে কি না।”

স্ব-নিয়ন্ত্রক সংস্থা কিভাবে কাজ করে?
রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন,এস আর ও একটি নিয়ন্ত্রক সংস্থা। যারা অনলাইন গেমগুলির উপর নজর রাখে ও নিয়ন্ত্রণ করে। তারা এটা নজর রাখে যে , অনলাইন গেমস গুলির মধ্যে জুয়া জাতীয় বা বাজি জাতীয় কোন জিনিস আছে নাকি? যদি এই ধরনের কোন জিনিস থাকে তাহলে সেই গেমকে প্রকাশ্যে অনুমতি দেওয়া হয়না, গেমটিকে বাতিল করা হয়। বর্তমানে অনলাইন গেমগুলিতে এস আর ও এর অনুমতি নেওয়া আবশ্যক বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন আজকের দিনের গুরুত্ব

ইতিমধ্যেই ‘অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন’ অনলাইন গেমিংয়ের নতুন নিয়মকে মান্যতা দিয়েছে। ফেডারেশনের সিইও রোল্যান্ড ল্যান্ডার্স অনলাইন গেমিং নিয়ন্ত্রণের জন্য সরকারের পদক্ষেপকে আবশ্যক বলে জানিয়েছেন। তিনি বলেন, “অনেকদিন ধরেই এই নিয়ম প্রয়োজন ছিল।”


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার