সময় কলকাতা ডেস্ক, ১০ এপ্রিল: সবসময় নিরামিষ একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই সন্ধ্যাবেলায় অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের নিরামিষ কিছু রান্না করে মন জয় করতে চাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন ছানার ডেভিল। আপনার জন্য রইল খুব সহজ একটি রন্ধন প্রণালী।

উপকরণ
ছানা-৫০০ গ্রাম
ছোলার ডাল-১২০ গ্রাম
ঘি-৩ টেবিল চামচ
সাদা তেল-পরিমাণ মতো
কাঁচা লঙ্কা-২টি
আদা কুচি-১ টেবিল চামচ
কালো জিরে-১ টেবিল চামচ
চিনি-১ টেবিল চামচ
নুন-স্বাদ মতো

রন্ধন প্রণালী
ছানার ডেভিলের পুর তৈরি করার জন্য ছোলার ডাল ভিজিয়ে রাখুন। দুই-তিন ঘণ্টা ভিজিয়ে রাখার পর ভালো ভাবে সেটি মিক্সিতে পেস্ট করে নিন।এরপর একটি কড়াইয়ে সামান্য পরিমাণে ঘি দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিন।এবার একে একে পেস্ট করা ডাল,কাঁচা লঙ্কা কুচি,আদা কুচি দিন।কম আঁচে নাড়াচাড়া দিয়ে সেটিকে ভালো ভাবে পাক দিন।কমপক্ষে ১৫-২০ মিনিট পেস্ট করা ডাল এভাবে নাড়াচাড়া করে একটি আলাদা পাত্রে নামিয়ে নিন। এবার একটু নুন,লঙ্কা,ঘি দিয়ে ভালো করে ছানাটা চটকে নিন।একেবারে মিহি করে মাখবেন।তারপর পরিমাণ মতো ছানা হাত দিয়ে গোল গোল বল আকারে করে নিন।তার মধ্যে ডালের পুর ভরুন।এবারে হাত দিয়ে চেপটে সেটিকে ডিমের মতো আকারে করে নিন।এইভাবে বাকি বল গুলো তৈরি করে নিতে হবে। এরপর কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করুন।তারপর বল গুলো তেলে মিডিয়াম আঁচে ডিপ ফ্রাই করে নিতে হবে।ব্যস তৈরি ছানার ডেভিল। এরপর স্যালাড,কাসুন্দি বা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন ছানার ডেভিল।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি