সময় কলকাতা ডেস্ক, ১১ এপ্রিল: তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। আগামী দু-চারদিনের মধ্যে গরম আরও বাড়বে। কলকাতা সহ জেলায় জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এপ্রিলেই রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে। ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বেলা বাড়াতে বাড়ছে দিন ও রাতের তাপমাত্রার পারদ। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। কলকাতায় আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পয়লা বৈশাখের আগেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিতে পৌঁছবে বলেই হওয়া অফিস সূত্রে খবর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় আজ সকাল থেকেই বেড়েছে তাপমাত্রার পারদ। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৫ থেকে ৮৮ শতাংশ।
আরও পড়ুন রোদে মুখ পুড়ে যাচ্ছে, জ্বালা করছে? আজই ব্যবহার করুন এই তেল

পূর্বাভাস বলছে, ১১ এপ্রিল অর্থাৎ আজ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। ওডিশা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওড়িশাতে। ঘূর্ণাবর্ত রয়েছে অসম, রাজস্থান সহ হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। রবিবারের মধ্যে ছত্রিশগড় এবং মহারাষ্ট্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাড়বে গরম। তবে, দুই দিনাজপুর ও মালদায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। এদিকে,উত্তর পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা।


More Stories
মাদারিহাটে নিখোঁজের দেহ উদ্ধার
সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার