সময় কলকাতা ডেস্ক, ১১ এপ্রিল: অনিদ্রার সমস্যা বর্তমানে অনেকেরই রয়েছে। যাদের রাতে ঘুমের সমস্যা থাকে তারাই জানে বিষয়টা ঠিক কতটা কষ্টদায়ক। রোজ রাতে ঠিকঠাক ঘুম না হলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। যার কারণে আপনি অল্পেতেই ক্লান্ত হয়ে যাবেন। মেজাজ খিটখিটে হয়ে থাকবে। সারাদিন ঝিমঝিমভাব অনুভূত হবে। একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির সারাদিনে অন্তত ৮ থেকে ৯ ঘন্টা ঘুমানো জরুরি। তবেই সুস্থ থাকবে শরীর। এর ফলে ক্লান্তি, অবসাদ, মধুমেহ, হৃদরোগের ঝুঁকিও বাড়ে। এই সকল সমস্যার কারণে রাতে ঘুমানোর আগে কি খাওয়া উচিত আর পরে কি খাওয়া উচিত তা জেনে নেওয়া দরকার। আসুন জেনে নেওয়া যাক-

কফি
রাতে ঘুমের সমস্যা হলে কফি খাওয়া একদম উচিত নয়। কফি বা ক্যাফাইন জাতীয় খাবার ঘুমের সমস্যা সৃষ্টি করে। এক্ষেত্রে আপনি রাতে ঘুমানোর আগে ভেষজ উপকরণ বিভিন্ন হার্বস দিয়ে তৈরি চা খেতে পারেন। এই বিশেষ ধরণের চায়ের উপকারিতা হল এগুলি স্নায়ুকে শিথিল করে।
তেল মশলা জাতীয় খাবার
রাতের খাবারে সবসময় হালকা জাতীয় খাবার খাওয়া উচিত। বেশি তেল মশলা জাতীয় খাবার খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। আর এই ক্ষেত্রে বদহজমের সৃষ্টি হয়। অনেকের অভ্যাস থাকে মধ্য রাতে খিদে পেলে খাওয়া। এই অভ্যাস ত্যাগ করা উচিত। নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া উচিত এতে হজমের সমস্যা হবে না। আর রাতে ঘুমের ব্যাঘাত ও ঘটবে না।

দুধ
দুধের মধ্যে রয়েছে ট্রিপটোফিন। যা একপ্রকার অ্যামাইনো অ্যাসিড এটি আপনাকে সঠিক ভাবে ঘুমাতে সাহায্য করবে। অনেক সময় শরীর ডিহাইড্রেট হয়ে গেলে পর্যাপ্ত ঘুম হয় না। এই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া প্রয়োজন।
মোবাইল ত্যাগ
ঘুমের সমস্যা থাকলে মোবাইল ত্যাগ করা প্রয়োজন। কোনো ল্যাম্প বা লাইট না জ্বালানো উচিত। অন্ধকার ঘর রাখা ঘুমের জন্য উপযুক্ত। যা ঘুমাতে সাহায্য করে।
আরও পড়ুন শর্তসাপেক্ষে জামিন পেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

জেনে নিন কীভাবে এই সমস্যাকে দূরীভূত করা যায়?
বিশেষজ্ঞদের মতে, শরীরকে সুস্থ রাখতে প্রাণায়ামের ভূমিকা অপরিসীম। এটি উদ্বেগ, অবসাদ চিন্তা, স্ট্রেস, দূর করতে সাহায্য করে। এতে ঘুমের সমস্যাও কেটে যায়। নিয়মিত শরীরচর্চা করা, জীবনযাত্রার বদল আনার জন্য প্রয়োজন মতো কাউন্সিলিং করানো, নির্দিষ্ট সময়ে রোজ ঘুমনোর চেষ্টা করা,এসকলের মাধ্যমে এই সমস্যা দূর করা যেতে পারে।


More Stories
ভারতে করোনার কি আবার প্রাদুর্ভাব ঘটেছে?
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়