Home » কয়লাকাণ্ডের জের,সরিয়ে দেওয়া হল সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে

কয়লাকাণ্ডের জের,সরিয়ে দেওয়া হল সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে

সময় কলকাতা ডেস্ক, ১২ এপ্রিল: কয়লা পাচার মামলার নয়া মোড়।  এবার সরিয়ে দেওয়া হল সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে। বেশ কয়েকদিন আগেই গরু পাচার মামলায় তাঁকে দিল্লিতে ডেকেছিল ইডি। এহেন পরিস্থিতিতে মহম্মদ আলিকে আইসি পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। মহম্মদ আলিকে সরানোর পর তাঁর জায়গায় নতুন আইসি হলেন দেবাশিস ঘোষ। তিনি পূর্ব বর্ধমানের কোর্ট ইন্সপেক্টর ছিলেন। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের একাধিক মামলা লড়ার খরচের টাকা জোগাড় করত ওই আইসি। সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে ইডি ডেকেছিল দিল্লিতে। এছাড়াও অভিযোগ, বেশকিছু প্রভাবশালীর কাছে কয়লা পাচারের টাকা পৌঁছে দিত মহম্মদ আলি। এই ঘটনার পরই পদক্ষেপ নিল জেলা পুলিশ। বদলি করা হল সিউড়ি থানার আইসিকে।

আরও পড়ুন    ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি


গরু পাচারকাণ্ডে কিছুদিন আগেই সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে তলব করেছিল ইডি-র। এরপর তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি থাকার কারণে মহম্মদ আলিকে দ্বিতীয়বার তলব করা হয়েছিল। ইডি-র দাবি, পাচারকারীদের সাহায্যের জন্য মোটা অঙ্কের ‘প্রোটেকশন মানি’ পেতেন সিউড়ি থানার আইসি মহম্মদ আলি। এমনকী তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বেশ কিছু সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। কার্যত সেকারণেই তাঁকে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সূত্র মারফত জানা গিয়েছে,গরু পাচার চক্রের সঙ্গে যে মোটা অঙ্কের কালো টাকা জড়িয়ে রয়েছে,সেই কালো টাকা কীভাবে সাদা করা হত, তা জানতেই ফের তলব করা হয়েছে। এই গরু পাচারের টাকা কোন পথে ঘোরানো হত, কোন সংস্থায় কত টাকা বিনিয়োগ করা হয়েছে,কার নির্দেশ মতো এই টাকা বিনিয়োগ হয়েছে, সেইসব বিষয়ে জানতেই শনিবার সিউড়ি থানার আইসি মহম্মদ শেখ আলিকে তলব করা হয়েছিল বলেই সূত্রের খবর।


উল্লেখ্য, কয়লা ও গরু– জোড়া পাচার মামলাতেই জড়িত সিউড়ি থানার আইসি মহম্মদ আলি। অনুব্রত মণ্ডল, সায়গল হোসেনের এই অবৈধ পাচার প্রক্রিয়ায় মোটা টাকার বিনিময়ে তিনি চুপ করে থাকতেন, এই অভিযোগ উঠেছে মহম্মদ আলির বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, গত কয়েকমাসে অনুব্রত মণ্ডলের মামলা চালানোর খরচও জুগিয়েছিলেন বীরভূমের সিউড়ি থানার আইসি মহম্মদ আলি। কিছুদিন আগেই কয়লা পাচার কাণ্ডে তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। সেসময় তিনি হাজিরাও দিয়েছিলেন।

About Post Author