সময় কলকাতা ডেস্ক, ১২ এপ্রিল: ফেসবুকের পোস্ট ঘিরে ফের বিতর্কের মুখে গায়ক তথা অভিনেতা লাকি আলি। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, ‘ব্রাহ্মণ’ নামটি এসেছে ‘আব্রাম’ থেকে। আর তা নিয়েই শুরু হয় বিতর্ক। বিশেষ করে হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে এই বিতর্কের সৃষ্টি হয়। যদিও বিতর্ক শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যে তিনি পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিটও করে দেন। তবুও বিতর্ক থামেনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়েছেন তিনি। একজন প্রতিভা সম্পন্ন ব্যক্তির কাছে থেকে এধরনের পোস্ট অস্বাভাবিক বলেই জানিয়েছেন তার ভক্ত থেকে শুরু করে নেটিজেনরা। কেন তিনি এধরনের কথা বললেন? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

অভিনেতা পোস্টটি ডিলিট করে ক্ষমা চেয়ে বলেন, “প্রিয় সবাই, আমার আগের পোস্টে বিতর্ক সৃষ্টি হয়েছে বুঝতে পারছি। আমার উদ্দেশ্য কারো মধ্যে কষ্ট বা রাগ সৃষ্টি করা ছিল না এবং আমি গভীরভাবে দুঃখিত। আমার উদ্দেশ্য ছিল সকলকে কাছাকাছি নিয়ে আসা।বুঝতে পারছি যা আমি বলতে চেয়েছিলাম, তা বোঝাতে পারিনি। এরপর থেকে আমি যা পোস্ট করব, তার বাক্যাংশ সম্পর্কে আরও সচেতন হব। কারণ আমি বুঝেছি আমার বক্তব্য অনেক হিন্দু ভাই-বোনকে বিরক্ত করেছে। সে জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি তোমাদের সবাইকে ভালবাসি।”
আরও পড়ুন সমকামীতা নিয়ে বিস্ফোরক অভিনেত্রী জিনাত আমান!

লাকি আলি বলিউডের প্রয়াত অভিনেতা মেহমুদের ছেলে। তিনি ১৯৯৬ সালে হিট অ্যালবাম সুনোহ দিয়ে সঙ্গীতের জগতে প্রবেশ করেন এবং অসংখ্য পুরস্কারও জিতেছেন তিনি। সংগীত জীবনে আসার আগে শিশু শিল্পী হিসেবে অভিনয়ে নেমে ছিলেন। তার প্রথম সিনেমা ছিল ‘ছোটে নাওয়াদ’। যা মুক্তি পেয়েছিল ১৯৬২ সালে। সেই ছবিটি তারই বাবা মেহেমুদ দ্বারা পরিচালিত ছিল। এরপরে ৭০ এবং ৮০-এর দশকে ‘ইয়ে হ্যায় জিন্দেগি’, ‘হামারে তুমহারে’, ‘ত্রিকাল’, ছাড়াও অন্যান্য অনেক সিনেমাতে তিনি অভিনয় করেন। সঙ্গীত জগতেও যথেষ্ট খ্যাতি অর্জন করেন। অনেক পুরস্কারও জেতেন।

সোশ্যাল মিডিয়ায় এমন কি লিখেছিলেন তিনি?
গত রবিবার তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন ‘ব্রাহ্মণ’ শব্দের উৎস ‘ব্রহ্ম’ যা ‘আব্রাম’ থেকে এসেছে। | যেটি ‘আব্রাহাম বা ইব্রাহিম’ থেকে নেওয়া হয়েছে। তাই ব্রাহ্মণরা ইব্রাহিম আলাহিসলামের উত্তরসূরি। যিনি সমগ্র বিশ্বের অধিপতি। তাহলে কোনও কারণ ছাড়া নিজেদের মধ্যে এত লড়াই ও ঝগড়া কেন?” আর এই পোস্টকে ঘিরেই নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়া জুড়ে। ক্ষমা চেয়ে নেওয়ার পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।


More Stories
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে