Home » সমকামীতা নিয়ে বিস্ফোরক অভিনেত্রী জিনাত আমান!

সমকামীতা নিয়ে বিস্ফোরক অভিনেত্রী জিনাত আমান!

সময় কলকাতা ডেস্ক, ১২ এপ্রিল :  জিনাত আমান প্রায় সবার পরিচিত এক জনপ্রিয় অভিনেত্রী তথা ভারতের বিশিষ্ট পেশাদার সুপার মডেল।  প্রায়শই  নতুন  ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে তিনি নিজের পুরনো  কিছু ছবি ভাগ করে নেন। এছাড়াও এই জনপ্রিয় অভিনেত্রী নানা বিষয়ে মতামত প্রদান করেন, নিজের চিন্তা ভাবনাকে তুলে ধরেন।  বরাবরই তিনি  স্বাধীনচেতা। একসময় তাঁর অভিনয়ে ও বোল্ড রূপে পুরুষদের রাতের ঘুম উড়ে যেত। সম্প্রতি তাঁর দুই ছেলে আজান ও জাহানের সঙ্গে একটি পুরনো ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন   সাবেকি সাজে সোহিনী, কাঞ্জিভরম শাড়িতেই পারদ চড়ালেন অভিনেত্রী

ছবিটি  সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী  ‘সিঙ্গেল মাদার হিসাবে কিভাবে দুই সন্তানকে মানুষ করেছেন’, সেই অভিজ্ঞতার কথা লিখেছেন। তিনি লিখেছেন, “যখন আমার সন্তানরা জন্মাল, তারাই হল আমার  অগ্রাধিকারের জায়গা।  সিঙ্গল মাদার হিসাবে দুটি ছেলেকে মানুষ করা আমার কাছে দ্বিগুণ দায়িত্বপূর্ণ বিষয় ছিল। আমি এমন ভাবে ওদের মানুষ করতে চেয়েছিলাম, যাতে বড় হয়ে ওরা উদার, প্রেমময় দুই পুরুষ হতে পারে।” এর পাশাপাশি তিনি লিখেছেন,’মাতৃত্ব অনেক কিছু শিখিয়ে দেয়। মাতৃত্বের মতো মধুর,সুন্দর অনুভূতি আর হয় না। যদিও পুরো ব্যাপারটা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। দুই ছেলে যখন জন্মালো তাদের রক্ষা করা। উদার ভালোবাসার মানুষ হিসাবে ওদের মানুষ করায় আমার কাছে লক্ষ্য হয়ে ওঠে।’

তিনি সিঙ্গেল মাদার,তাই একা হাতে দুই ছেলেকে মানুষ করেছেন।  নিজেকে দ্বিগুণ দায়িত্বশীল বলেই মনে করেন অভিনেত্রী।  তাঁর দুই ছেলে বর্তমানে প্রতিষ্ঠিত। তিনি বলেছেন,’ তাঁর মাতৃত্বের ভালোবাসা শর্তহীন। যাঁরা মা-বাবা হতে চান, তাঁদের প্রত্যেকেই আমার মতোই ভাববেন।’ তবে কিছু বিষয় নিয়ে বিরক্তিও প্রকাশ করে  অভিনেত্রী বলেন,’ আজকাল যখন শুনি অনেক মা-বাবা, নিজের পছন্দমতো ছেলে-মেয়ের পার্টনার খুঁজতে চাওয়া, যৌনতার ক্ষেত্রে পছন্দ-অপছন্দ নিয়ে, নিজেদের কেরিয়ারের কারণে সন্তান-সন্ততিকে অস্বীকার করছেন,তখন খুব রাগ হয়, কষ্টও হয় খুব।  সন্তানদের ব্যক্তিগত স্বতন্ত্র থাকা অত্যন্ত জরুরি। যে জীবন তারা বেছে নিতে চাই আমাদের সেটা সমর্থন করা উচিত। তাদের ইচ্ছেকে মান্যতা দেওয়া উচিত।’  তিনি মনে করেন সন্তান যেমন ঠিক তেমন ভাবে মেনে নেওয়া উচিত। প্রয়োজনীয় শাসন ও ভালোবাসা দিয়ে বড় করে তুলুন সন্তানকে। সন্তানকে নিখুঁত করে তোলার থেকে তাদের ভালোবাসা, সমর্থন করা ও সঠিক পথে পরিচালিত করা হলো বাবা মায়ের সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব।

About Post Author