সময় কলকাতা ডেস্ক, ১৩ এপ্রিল: ফের বিনোদন জগতে নক্ষত্রপতন। চলে গেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত মৃণাল সেনের অভিনেত্রী উত্তরা বাওকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে,পুণের এক হাসপাতালে তাঁর ক্যানসারের চিকিৎসা চলছিল। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র দুনিয়ায়।

শ্যাম বেনেগলের ‘যাত্রা’ এবং গোবিন্দ নিহালনির ‘তামস’ দিয়ে তিনি বিনোদন জগতে কেরিয়ার শুরু করেন। মৃণাল সেনের ‘একদিন আচনক’- ছবিতে সেরা পার্শ্বচরিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। ১৯৮৪ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি সম্মান পান তিনি।
আরও পড়ুন সমকামীতা নিয়ে বিস্ফোরক অভিনেত্রী জিনাত আমান!

অধ্যাপনার পাশাপাশি বহু হিন্দি এবং মরাঠি ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ সময় থিয়েটার করেছেন উত্তরা। ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামায়’ বেশ কয়েক বছর অধ্যাপনা করেছিলেন উত্তরা। ‘দঘি’, ‘সর্দারি বেগম’, ‘বাস্তুপুরুষ’ , ‘রুক্মাবতী কি হাভেলি’, ‘ডর’ ‘আজা নাচলে’, ‘ডর’ প্রভৃতি ছবিতে উত্তরার অভিনয় বিশেষ ভাবে জনপ্রিয়। অভিনয় শিল্পী হিসেবে একাধিক সম্মান পেয়েছেন উত্তরা বাওকর।


More Stories
চলে গেলেন বশির বদর
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
চলে গেলেন সারিন্দার পাখি মঙ্গলাকান্ত