Home » গরমে চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে দই

গরমে চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে দই

সময় কলকাতা ডেস্ক, ১৫ এপ্রিল: গরম আসতেই চুলের নানান সমস্যা দেখা দেয়। এসময় বাতাসে আর্দ্রাতার পরিমাণ বেশি থাকায় স্ক্যাল্প রুক্ষ ও তৈলাক্ত হয়ে ওঠে। এছাড়াও এই সময় অনেকেরই খুশকির সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। এই খুশকির সমস্যা নিয়ন্ত্রণে ভরসা রাখতে পারেন দইয়ের প্যাকে। এমনকী চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও উপযুক্ত দই। আপনার জন্য রইল ৩ ধরনের দইয়ের প্যাকের হদিশ-

১. চুলের গোড়া নরম হয়ে যাওয়ার সমস্যা কমাতেও দই কার্যকর। চুল পড়ার সমস্যা কমাতে ১ কাপ দই, ১টি ডিম, ২ চামচ অলিভ তেল, ৩ চামচ অ্যালোভেরা জেল, ২ চামচ তুলসি পাতার রস, ২ চামচ কারি পাতা বাটা মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এক ঘণ্টা লাগিয়ে রেখে চুল ধুয়ে ফেলুন। এতে চুল অনেকটা মজবুত হবে।

আরও পড়ুন    ত্বকে শিথিলতা দূর করতে ম্যাজিকের মত কাজ করবে ভেজিটেবল জুস

২. খুশকি কমাতে দই খুবই উপকারী। কেননা এতে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন, প্রো বায়োটিকের মতো উপাদান। যা খুশকির সমস্যা দূর করতে ব্যাপক সাহায্য করে থাকে। এক্ষেত্রে ১ কাপ দই, ৫ চামচ মেথি গুঁড়ো, ১ চামচ লেবুর রস দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। তারপর ব্রাশ দিয়ে চুলে লাগান। ৪০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন।

৩. দই হল প্রাকৃতিক কন্ডিশনার। চুল ভিতর থেকে মজবুত ও শক্তিশালী করতে পারে দই। ১ কাপ দই, কুড়িটির জবা ফুল এবং ১০টি নিম পাতা একসঙ্গে নিয়ে ভাল করে মিশ্রণ তৈরি করে নিন। এবার এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে পারেন কমলালেবুর রসও। মিশ্রণটি চুলে লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। এরপর ভাল করে চুল ধুয়ে ফেলুন।

About Post Author