সময় কলকাতা ডেস্ক, ১৭ এপ্রিল: বৈশাখের তপ্ত গরমে বাড়ির থেকে বের হলেই যেন প্রাণটা ওষ্ঠাগত হয়ে পড়ে। এই সময় প্রাণ জুড়াতে তরমুজের জুড়ি মেলা ভার। তবে জানেন কি তরমুজ ত্বকের যত্নেও বেশ উপকারি। কেননা তরমুজে মধ্যে ৯০ শতাংশ জল থাকে। যা শরীরের জলশূন্যতা কমাতে সাহায্য করে। এছাড়াও তরমুজে থাকা আ্যমিনো অ্যাসিড ত্বকের কোলাজেন বৃদ্ধিতে সহায়তা করে। ত্বকের জেল্লা বাড়াতেও ব্যাপক সাহায্য করে। কেননা তরমুজে রয়েছে ভিটামিন এ,বি,সি এবং আ্যন্টি অক্সিডেন্ট। যা ত্বকের শুষ্কতার পাশাপাশি বলিরেখা দূর করতে সাহায্য করে।

আরও পড়ুন স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাসুন্দি ভেটকি
ক্লিনজার হিসেবে কাজ করে
তীব্র গরমে কাজের প্রয়োজনে বাইরে তো যেতেই হয়। আর এই সময় ত্বকে ব্রন,র্যা শের সমস্যা দেখা দেয়। এ ক্ষেত্রে তরমুজ ব্যাবহার করতে পারেন। তরমুজ এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে ক্লিনজার হিসেবেও ব্যবহার করা যায়। বিশেষ করে যাদের শুষ্ক ত্বক তারা তরমুজ,পাকা কলা,দুধের প্যাক ব্যবহার করতে পারেন। সপ্তাহে তিন থেকে চারদিন অন্ততপক্ষে এই প্যাকটি মুখ লাগালেই দেখবেন ব্রন এবং র্যা শের সমস্যা অনেকটাই কমে গিয়েছে।

ত্বকের সতেজতা বজায় রাখতে
গরমে আমাদের শরীরে ব্ল্যাকহেডস এবং ব্রণের সমস্যা দেখা দেয়। এই সমস্যার হাত থেকে রক্ষা পেতে তরমুজের মাস্ক ব্যাবহার করতে পারেন। এমনকি তরমুজের রসের আইস কিউব বেশ উপকারি। তরমুজ আসলে এমন একটি ফল যার প্রতিটি অংশ আপনি খুব সহজেই আপনি ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন।

মাস্ক হিসেবে ব্যাবহার করুন
তরমুজের সঙ্গে বেসন,দু চামচ হলুদ,টক দই এবং পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে মাস্ক তৈরি করতে পারেন। সপ্তাহে কমপক্ষে দুদিন এই মাস্ক মুখে ব্যবহার করলে সহজেই ত্বকে বলিরেখা পড়ে না।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে