সময় কলকাতা ডেস্ক, ১৫ এপ্রিল: প্রতীক্ষার অবসান। নববর্ষের সকালেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল রাজভবনের দ্বার। এবার থেকে রাজভবনের ভিতরে ও বাইরে হেরিটেজ ওয়াক করতে পারবেন সাধারণ মানুষ। শনিবারই এনসিসি-র তরফে পিস মার্চ ও হেরিটেজ ওয়াকের আয়োজন করা হয়েছে। এখন থেকে রাজভবনের ভিতরে বিভিন্ন দুর্লভ জিনিস দেখতে পাবে সাধারণ মানুষ৷ জানা গিয়েছে,রাজভবনের ঝুলন্ত সেতু, নীচের ঘর, সুইমিং পুল, বাগান, রাজভবনের গ্রন্থাগার এসবকিছুই ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। তবে নিরাপত্তার কারণে রাজভবনের বেশকিছু জায়গা এই তালিকার বাইরে রাখা হয়েছে। সূত্রের খবর, বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে রাজভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলার সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয় রাজভবনে। বাংলা ভাষার উপর আলোচনা হয়।

উল্লেখ্য,পশ্চিমবাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবার পর ইছাপ্রকাশ করেছিলেন বাংলা ভাষা শিখবার। সেই মতো রাজ্যবাসীকে চমকে দিয়ে সরস্বতী পুজোর দিন ঘটা করে রাজভবনে হাতে খড়ি দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এবার আরও একধাপ এগিয়ে রাজভবনে পালিত হল ‘বাংলার নববর্ষ’ উৎসব। এদিন রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তাও দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এদিন থেকেই সাধারণ মানুষের জন্যা খুলে গেল রাজভবনের দ্বার। করা যাবে ‘হেরিটেজ ওয়াক’। ‘বড়লাটের বাড়ি’ কেমন, তার আনাচ কানাচ ঘুরে দেখতে পারবে আমজনতা। এতদিন যা ছিল রাজ্যের সাধারণ মানুষের কাছে দূর থেকে দেখার বিষয়।
আরও পড়ুন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই হানা, পুকুর থেকে উদ্ধার ৬ টি ব্যাগ

সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাতে রাজভবনের চাবি তুলে দেন৷ তারপরই জানিয়ে দেওয়া হয়েছিল ১ বৈশাখ থেকে খুলে দেওয়া হবে রাজভবন হেরিটেজ ওয়াকের জন্য। গোটা বিষয়ের নাম দেওয়া হয়েছে জন-রাজভবন। এদিন নববর্ষ পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের যাবতীয় নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা