Home » স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাসুন্দি ভেটকি

স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাসুন্দি ভেটকি

সময় কলকাতা ডেস্ক, ১৭ এপ্রিল: মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। কালিয়া হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই- নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ভেটকি মাছ। তাই ভেটকি মাছের স্বাদ পেতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন কাসুন্দি ভেটকি। বাজারে এখন ভালো ভেটকি পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে উপভোগ করতে বানিয়ে ফেলুন কাসুন্দি আর ভেটকির এই রেসিপি। একেবারে চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
ভেটকি মাছ-৫০০ গ্রাম
কাজু বাদাম- ১০ থেকে ১২ টি
হলুদ গুঁড়ো-আধ চা চামচ
চেরা কাঁচা লঙ্কা-৫টি
লঙ্কা গুঁড়ো-এক চা চামচ

আরও পড়ুন   বানিয়ে ফেলুন লোভনীয় পনির স্প্রিং রোল


পোস্ত-৫০ গ্রাম
কাসুন্দি-আধ কাপ
নুন-স্বাদ মতো
চিনি-আধ চা চামচ
সর্ষের তেল- পরিমাণ মতো


প্রণালী
একটি বাটিতে প্রথমে ভেটকি মাছ নিয়ে তাতে টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিন। এবার চেরা কাঁচালঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে ম্যারিনেট করা মাছ দিয়ে খানিক নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিন। মিনিট দশেক পর ঢাকা খুলে পোস্ত বাটা দিয়ে কষাতে থাকুন। এরপর স্বাদ মতো নুন, চিনি, চেরা কাঁচালঙ্কা আর কাসুন্দি দিয়ে কষাতে থাকুন। এবার মাছ থেকে তেল ছাড়তে শুরু করলে উপর থেকে কাজুবাদাম আর সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। পোলাও বা রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন কাসুন্দি ভেটকি।

About Post Author