সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিল: জনসংখ্যার নিরিখে এবার গণপ্রজাতান্ত্রিক চিনকে ঝাঁপিয়ে গেল ভারত। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ভারতের জনসংখ্যা এখন ১ বিলিয়ন ৪২ কোটি ৮৬ লাখ, আর চিনের জনসংখ্যা এখন ১ বিলিয়ন ৪২ কোটি ৫৭ লাখ। এই মুহূর্তে দুই দেশের জনসংখ্যার ব্যবধান ২৯ লাখ। ১৯৫০ সাল থেকে জাতিসংঘ জনসংখ্যার পরিসংখ্যান রাখে এবং এর পর এই প্রথম ভারত জনসংখ্যার দিক থেকে চিনকে ছাড়িয়ে গিয়েছে।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের জনসংখ্যা এখন ৮ বিলিয়ন ছাড়িয়েছে। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের মিডিয়া উপদেষ্টা আনা জেফরিস বলেছেন, ‘ভারত কখন চিনকে পিছনে ফেলেছে তা স্পষ্ট নয়। প্রকৃতপক্ষে দুই দেশের মধ্যে সরাসরি তুলনা করা কঠিন, কারণ উভয় দেশের তথ্য সংগ্রহে সামান্য পার্থক্য রয়েছে। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ১৯৮০ সাল থেকে হ্রাস পাচ্ছে। অর্থাৎ ভারতের জনসংখ্যা বাড়ছে, কিন্তু আগের তুলনায় এখন তার হার কমেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের জনসংখ্যার ২৫ শতাংশের বয়স ০ থেকে ১৪ বছরের মধ্যে।

আরও পড়ুন ঘরোয়া স্বাদ পেতে এভাবে বানিয়ে ফেলুন চিকেন রোল
এছাড়া ১৮ শতাংশ মানুষ ১০ থেকে ১৯ বছর বয়সী।একই সময়ে, ১০ থেকে ২৪ বছর বয়সী যুবক-যুবতীদের সংখ্যা ২৬ শতাংশের কাছাকাছি। দেশের জনসংখ্যার ৬৮ শতাংশের বয়স ১৫ থেকে ৬৪ বছর। আর ৭ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের বেশি। একই সময়ে, চিনে ৬৫ বছরের বেশি বয়সী মানুষের জনসংখ্যা ১৪ শতাংশ। রিপোর্টে বলা হয়েছে, চিনের মানুষের আয়ু ভারতের চেয়ে ভালো। চিনে মহিলাদের আয়ু ৮২ বছর এবং পুরুষদের ৭৬ বছর। ভারতে মহিলাদের গড় বয়স ৭৪ বছর, যেখানে পুরুষদের বয়স মাত্র ৭১ বছর। বিশেষজ্ঞদের মতে এটা ভারতের জন্য অশনি সংকেত। শীঘ্রই জনসংখ্যা নিয়ন্ত্রণে ব্যবস্থা না নেওয়া হলে, আগামী কয়েক বছরের মধ্যে ভারতে জন বিস্ফোরণ ঘটবে। আর সেই সঙ্গে খাদ্যাভাব, চাকরি, বাসস্থানের অভাবও দেখা দেবে।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত