Home » চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়েল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়েল মাদ্রিদ

সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিল: মঙ্গলবার চেলসির বিরুদ্ধে ২-০ গোলে জিতে রিয়েল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেল। সবমিলিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দু দফায় রিয়েল মাদ্রিদ জিতল ৪-০ গোলে । আর এরফলে লন্ডনের ক্লাবটির এবারের ফুটবল মরশুমের লড়াই শেষ। হোম দল চেলসি , ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে দ্বিতীয় স্পেলের জন্য ডাগআউটে ফিরিয়ে এনেছিল। উদ্যোক্তারা নজর কাড়া ফুটবল খেলে এদিন ম্যাচ শুরু করে। তবুও ধীরে ধীরে খেলার ওপরে প্রাধান্য বিস্তার করে স্পেনের।


রিয়েল মাদ্রিদ ম্যাচের উপরে প্রবল ভাবে দখল নেয়, যখন তাদের হয়ে রড্রিগো ৫৮ মিনিটে প্রথম গোল করেন। খেলার ১০ মিনিট বাকি থাকতে রড্রিগো-ই আবার গোল করে দলের সেমিফাইনালে প্রবেশের বিষয়ে নিশ্চিত করে দেন। উল্লেখ্য চেলসি, ২০২১ সালের ইউরোপীয় চ্যাম্পিয়ন।

বরখাস্ত গ্রাহাম পটারের জায়গায় প্রাক্তন ফুটবল তারকা ও বর্তমান কোচ ল্যাম্পার্ড এই মাসের শুরুতে দায়িত্ব নিয়ে ক্লাবে ফিরে আসার পর থেকে তারা তাদের চারটি ম্যাচ হেরেছে। এও বলা দরকার নিজেদের হোম ম্যাচে তথা চ্যাম্পিয়ন্স লিগের ওয়াটার ফাইনালে দুদলের প্রথম সাক্ষাৎকারে রিয়েল মাদ্রিদ ২-০ গোলেই জিতেছিল। সে ম্যাচে গোল পেয়েছিলেন করিম বেঞ্জেমা ও মার্কো এডেনসিও।

আরও পড়ুন   জিতল মুম্বাই , হারল হায়দ্রাবাদ


তবে এদিন শুরুতে প্রচুর দর্শক সমর্থনের মধ্যে ভালো শুরু করেছিল চেলসি। প্রথমার্ধে এনগোলো কাঁতের শট সামান্যর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে আরেকটি ভালো সুযোগ তৈরি করেও চেলসি। এরমধ্যে ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে রিয়েল মাদ্রিদ। গোলরক্ষক কেপাকে একাধিক বার পরীক্ষার মুখে ফেলেন লুকা মদ্রিচ ও ভিনিসিয়াস জুনিয়ার। তবে প্রথমার্ধের শেষ দিকে রিজ জেমস ও মার্ক কাকুরেল্লার বোঝাপড়ায় গোল পেয়ে যেতে পারত চেলসি। দ্বিতীয়ার্ধের ১৩ ও ৩৫ মিনিটে রদ্রিগো জোড়া গোল করার পরে চেলসির আর ম্যাচে ফেরার কোনো সুযোগ ছিল না।।

About Post Author