Home » ত্রাণ বিতরণী অনুষ্ঠানে হুড়োহুড়ি, ইয়েমেনে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৮৫

ত্রাণ বিতরণী অনুষ্ঠানে হুড়োহুড়ি, ইয়েমেনে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৮৫

সময় কলকাতা ডেস্ক, ২০ এপ্রিল: ভয়াবহ দুর্ঘটনা ইয়েমেনে-এর রাজধানী সানায়। একটি স্কুলে ত্রাণ বিলির সময় ঘটে দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৮০ জন, আহত শতাধিক। রমজান মাসের শেষে আসন্ন ঈদ উপলক্ষে চলছিল ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান।  ত্রাণ সংগ্রহের ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। ভিড় সামলাতে গিয়ে শূন্যে গুলি চালায় পুলিশ। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে শুরু করে দেয় ছোটাছুটি। সে কারণেই ঘটেছে বিপত্তি। নিহত ও আহতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে।


ইয়েমেনের রাজধানী সানার ওল্ড সিটি এলাকার এই অনুষ্ঠান থেকে শুধুমাত্র খাদ্য-বস্ত্র দেওয়া হচ্ছিল তা নয়। তাছাড়াও দেওয়া হচ্ছিল ৫ হাজার ইয়েমেন রিয়াল ভারতীয় মুদ্রায় ৭৫০ টাকা। সে কারণেই জমায়েত হয়েছিলেন হাজার হাজার মানুষ।


ইয়েমেন স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র দাবি করেছেন স্থানীয় প্রশাসনকে না জানিয়েই এই ত্রাণ বিলি চলছিল ,আর সে কারণে ঘটেছে বিপত্তি। গুরুতর আহতদের মধ্যে অনেকেই রয়েছেন আশঙ্কাজনক ,সে ক্ষেত্রে মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ইতিমধ্যে আহতদের চিকিৎসা শুরু হয়েছে স্থানীয় হাসপাতালে।

About Post Author