Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২১ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১১১ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৫২৬ – পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাভূত করে।
১৭৭০ – ব্লাক নিউ সাউথ ওয়েলস আবিষ্কার করেন।
১৮৮৯ – ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়।
১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ব্রিগেডের ফ্রান্সে পদার্পণ ঘটে।
১৯৪৬ – সম্মিলিত জাতিপুঞ্জের বিলুপ্তি ঘোষণা করা হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৭৬৮ – জোশুয়া মার্শম্যান ব্রিটিশ ভারতের বঙ্গে খ্রিষ্টান ধর্মপ্রচারক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৪৪ – বাংলার নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৮৮৯ – আডলফ হিটলার, সাবেক জার্মান চ্যান্সেলর এদিন জন্মান।
১৯০৫ – অগ্নিযুগের বিপ্লবী,সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ অনুগামী জ্যোতিষচন্দ্র জোয়ারদার-এর জন্মদিন আজ।
১৯১৪ – সাধনা বসু, বাংলা মঞ্চের ও সবাক চলচ্চিত্রের প্রথম দিকের অভিনেত্রী ও নর্তকী এদিন জন্মান।
১৯১৮ – শওকত আলী, বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের অন্যতম নেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২০ – যূথিকা রায় ভারতের বাঙালি কিংবদন্তি সঙ্গীতশিল্পীর জন্মদিন আজ।

আরও পড়ুন    সালমান প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী শেহেনাজ গিল       

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৭৯ – ডিরোজিওর অন্যতম শিষ্য, কলকাতার প্রথম শেরিফ রাজা দিগম্বর মিত্র আজকের দিনে প্রয়াত হন।
১৯৫২ – সুধীরলাল চক্রবর্তী, বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতজ্ঞ ও সুগায়ক এদিন প্রয়াত হন।
১৯৬০ – ভারতের বাঙালি বংশীবাদক ও সুরকার পান্নালাল ঘোষের প্রয়াণ দিবস আজ।
২০১৯ – অমর পাল,ভারতের বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক আজকের দিনে প্রয়াত হন।

About Post Author