Home » গরমে অতিরিক্ত মাত্রায় ফলের রস খাচ্ছেন! শরীরে ক্ষতি ডেকে আনছেন না তো?

গরমে অতিরিক্ত মাত্রায় ফলের রস খাচ্ছেন! শরীরে ক্ষতি ডেকে আনছেন না তো?

সময় কলকাতা ডেস্ক, ২২ এপ্রিল : ফলের রস যা স্বাস্থ্যের পক্ষে উপকারী। এই গরমে তীব্র দাবদাহের কারণে মানুষের নাজেহাল অবস্থা। তাই গরমে শরীরকে সুস্থ রাখতে মানুষ ফলের রস পান করছে। এই  ফলের জুস পান করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। শরীরের হাইড্রেশন এবং শক্তির জন্য বেশিরভাগ মানুষই গ্রীষ্মের মরসুমে জুস পান করতে পছন্দ করে। তবে জুসে অনেক ধরনের কার্বোহাইড্রেট, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল পাওয়া যায়। এক কথায় ফলের রসে পুষ্টি সমৃদ্ধ থাকে। শুধু গ্রীষ্মে নয়, যে কোনো সময়ে জুস পান করা স্বাস্থ্যের জন্য উপকারী।ফলের রস হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।


তবে জানেন কি ফলের  জুস থেকে ফাইবার এবং অন্যান্য কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট নির্গত হয়। যার কারণে এটি অতিরিক্ত পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ পাওয়া যায় ফলের রসে। এটি এক প্রকার চিনি, যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের জন্য এটি মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। কিছু মানুষের রাতে ঘুমাতে যাওয়ার আগে বা সকালে ঘুম থেকে উঠে ফলের রস খাওয়ার অভ্যাস থাকে। তা একদম উচিত নয়।

আরও পড়ুন   রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ এই খাবার খান


চিকিৎসকের মতানুযায়ী, সঠিক সময় জেনে এবং সঠিক পরিমাণে জুস পান করা স্বাস্থ্যের জন্য উপকারী। খালি পেটে জুস খাওয়া একদম উচিত নয়। ব্রেকফাস্ট এবং দুপুরের খাবারের মধ্যে সময়টা হল সঠিক সময়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ফলের রসে প্রচুর ক্যালোরি পাওয়া যায়। ১১৭ ক্যালোরি এবং প্রায় ২১ গ্রাম চিনি পাওয়া যায় এক কাপ রসে। অতিরিক্ত পরিমানে জুস পান করলে শরীরে খারাপ প্রভাব পড়তে পারে। ফলে চিনির পরিমাণে বেশি থাকে। এতে মানুষের শরীরে সুগারের মাত্রা বৃদ্ধি পেতে পারে। ফলের রস বেশি পরিমাণে পান করলে কৃমির সমস্যা দেখা যায়। গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায়। লিভারকে সঠিক মাত্রায় হাইড্ৰেট করতে পারে না। তাই সঠিক পরিমাণে, সঠিক সময়ে, সঠিক মাত্রায় ফলের রস পান করুন। নিজেকে সুস্থ রাখুন।

About Post Author