Home » ভয়ঙ্কর অর্শদীপ, পাঞ্জাবের কাছে আত্মসমর্পন করল মুম্বাই

ভয়ঙ্কর অর্শদীপ, পাঞ্জাবের কাছে আত্মসমর্পন করল মুম্বাই

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,২৩ এপ্রিল : ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছেন অর্শদীপ সিং। ডেথ ওভারে পরপর দুবলে মিডল স্ট্যাম্প ভেঙে ফেলে রীতিমত হইচই ফেলে দিয়েছেন  তরুণ ফাস্ট বোলার অর্শদীপ সিং যার জেরে শনিবার আইপিএলে রাতের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স হারল পাঞ্জাব কিংসের কাছে। পাঞ্জাব কিংস যতই ২১৪ রানের বিরাট স্কোর খাড়া করুক স্কোরবোর্ডে, আদতে  রান তাড়া করতে নেমে অর্শদীপ সিংয়ের বোলিংয়ের সামনে নতজানু হল মুম্বাই। ১৭ বলে ৩৪ রান দরকার, এরকম সময় আট উইকেট হাতে থাকতেও অর্শদীপকে মোকাবিলা করতে ব্যর্থ হল রোহিত বাহিনী।

আরও পড়ুন : হায়দরাবাদকে উড়িয়ে ধোনিদের নজরে কেকেআর!

শিখর ধাওয়ান না থাকায় পাঞ্জাবের অধিনায়কত্বের দায়ভার স্যাম কারেনের কাঁধে আর তিনি ভালোই সামলাচ্ছেন দায়িত্ব। সময়মত সঠিক বোলার ব্যবহার করলেন আর ব্যাট হাতে ২৯ বলে ৫৫ রান করে গেলেন তিনি।হরপ্রীত ভাটিয়া করলেন ২৮ বলে ৪১ রান। তবে পাঞ্জাব ইনিংসে মোক্ষম সময়ে ঝড় তুললেন জিতেশ শর্মা। ৭ বলে করলেন ২৫ রান, যার মধ্যে ৪ টি ছয়। এদিন প্রথম দু ওভারে ভালো বল করলেও তৃতীয় ওভারে যাচ্ছেতাই ঠ্যাঙ্গানি খেয়ে ৩১ রান দিলেন শচীন পুত্র অর্জুন। শেষ পাঁচ ওভারে এদিন পাঞ্জাব তোলে ৯৬ রান। অথচ খেলা এখানেই শেষ হয় নি। মুম্বাই রান তাড়া করে চমৎকার এগোচ্ছিল। সৌজন্যে ক্যামেরুন গ্রীন ও সূর্য কুমার যাদব।

আরও পড়ুন : ১২০০০ টাকারও কমে নতুন ফোন লঞ্চ করল রিয়েলমি

তিন ওভার বাকি থাকতে ওয়াংখেড়ে যখন ফুটছে নিশ্চিত জয়ের সম্ভাবনায় , নীতা আম্বানির  মুখ যখন হাস্যোজ্জ্বল তখন তরুণ পেসারকে বোলিং করতে ফেরালেন অধিনায়ক স্যাম কারেন। ৫৭ রানে দুরন্ত ছন্দে থাকা সূর্যকে ১৮ তম ওভারে ফেরত পাঠিয়ে মুম্বাই শিবিরে বড় ধাক্কা দেন  অর্শদীপ। ১৯ তম ওভারে নাথান এলিশের বলে ফেরেন গ্রীন।শেষ ওভারে দরকার ছিল ১৬রান। পরপর দুবলে তিলক ভার্মা ও নেহাল ওয়াধেরার স্ট্যাম্প ভেঙে অর্শদীপ বোঝালেন ডেথ ওভারে কেন তিনি সেরা। তাঁর আগুনে স্পেলেই ১৩ রানে জয় এল পাঞ্জাবের।।

আরও পড়ুন : কোপা দেল রে ও ওসাসুনা!

About Post Author